October 29, 2026, 5:41 pm
শিরোনাম :
পটুয়াখালীতে ৭ দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ সম্পন্ন কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনের এক বছরের কারাদণ্ড পূবাইলে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল নারীর আদর্শ ওয়ার্ড ও মাদক মুক্ত সমাজ গড়তে  চান কাউন্সিলর প্রার্থী মো: ইউসুফ মিয়া রূপগঞ্জে ভাঙ্গারির গোডাউনে আগুন, দগ্ধ ১ কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে দীপু ভূঁইয়াকে সংবর্ধনা দিবে প্রবাসী রূপগঞ্জবাসী মধ্য নন্দীপাড়ায় মাদক, জুয়া ও সন্ত্রাসবিরোধী রাতারাতি বিশেষ অভিযান আত্রাই নদে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ বিএনপি নেতা শরিফুলের বিরুদ্ধে, নীরব কেন প্রশাসন? অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’

পটুয়াখালীতে ৭ দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ সম্পন্ন

অপূর্ব সরকার

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

 

পটুয়াখালীতে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রায় প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত ‘ব্রাউন ওয়াটার অপারেশন অ্যান্ড অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে জানান, নদী ও উপকূলীয় জলসীমায় অভিযান পরিচালনার দক্ষতা বৃদ্ধি এবং মানব পাচার প্রতিরোধে সক্ষমতা জোরদার করার লক্ষ্যে গত ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, ফিলিপাইন, ভারত, কেনিয়া ও অস্ট্রেলিয়ার মোট আটজন বিদেশি প্রশিক্ষণার্থী অংশ নেন। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর দুইজন এবং বাংলাদেশ কোস্ট গার্ডের দুইজন সদস্যসহ সর্বমোট ১২ জন প্রশিক্ষণার্থী কোর্সটি সম্পন্ন করেন।

প্রশিক্ষণ শেষে আয়োজিত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো জানানো হয়, এ ধরনের আন্তর্জাতিক প্রশিক্ষণ নদী ও উপকূলীয় অঞ্চলে কার্যকর অভিযান পরিচালনা, সামুদ্রিক ও নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানব পাচারের মতো অপরাধ মোকাবিলায় প্রশিক্ষণার্থীদের দক্ষতা বাড়াতে সহায়তা করবে। একই সঙ্গে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে। যা আঞ্চলিক নিরাপত্তা ও অপরাধ দমনে বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় বাড়াতে এ ধরনের আন্তর্জাতিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



ফেসবুকে আমরা