
স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বড়কাউ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুস্তম মিয়া নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নাগরী ইউনিয়নের বড়কাউ এলাকায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এ টি এম কামরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা নং-১৯/২০২৬-এর আওতায় নাগরী ইউনিয়নের বড়কাউ এলাকার রুস্তম মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হায়াতুর রহমান। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মো. আলামিন ভূঁইয়া।