October 29, 2026, 4:51 pm
শিরোনাম :
পটুয়াখালীতে ৭ দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ সম্পন্ন কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনের এক বছরের কারাদণ্ড পূবাইলে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল নারীর আদর্শ ওয়ার্ড ও মাদক মুক্ত সমাজ গড়তে  চান কাউন্সিলর প্রার্থী মো: ইউসুফ মিয়া রূপগঞ্জে ভাঙ্গারির গোডাউনে আগুন, দগ্ধ ১ কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে দীপু ভূঁইয়াকে সংবর্ধনা দিবে প্রবাসী রূপগঞ্জবাসী মধ্য নন্দীপাড়ায় মাদক, জুয়া ও সন্ত্রাসবিরোধী রাতারাতি বিশেষ অভিযান আত্রাই নদে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ বিএনপি নেতা শরিফুলের বিরুদ্ধে, নীরব কেন প্রশাসন? অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’

যুক্তরাষ্ট্রে দীপু ভূঁইয়াকে সংবর্ধনা দিবে প্রবাসী রূপগঞ্জবাসী

Reporter Name

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা

 

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে তাঁকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছেন দেশটিতে বসবাসরত রূপগঞ্জের প্রবাসীরা। এ উপলক্ষে নিউইয়র্কের ব্রুকলিনে আয়োজন করা হয়েছে এক সংবর্ধনা সভার। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত রূপগঞ্জের প্রবাসী বাংলাদেশিরা অংশ নিয়ে সংসদ সদস্য দিপু ভূঁইয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাবেন।

 

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ব্রুকলিনের বৈঠকখানা হলে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানকে ঘিরে যুক্তরাষ্ট্রে বসবাসরত রূপগঞ্জের প্রবাসীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আব্দুল মতিন চৌধুরী স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্রের সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আয়োজকেরা আশা করছেন, সংবর্ধনা সভায় প্রবাসী রূপগঞ্জবাসীর পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিরাও অংশ নেবেন।

 

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত রূপগঞ্জের প্রবাসীদের উদ্যোগে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারের ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

সংবর্ধনা সভায় যুক্তরাষ্ট্রে বসবাসরত রূপগঞ্জের প্রবাসী বাংলাদেশিসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা। তাঁদের প্রত্যাশা, প্রবাসী রূপগঞ্জবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল ও প্রাণবন্ত হয়ে উঠবে।

 

দিপু ভূঁইয়া নারায়ণগঞ্জ-১ নিউইয়র্ক প্রবাসী রূপগঞ্জবাসী ব্রুকলিন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসী রূপগঞ্জ সংবর্ধনা সভা



ফেসবুকে আমরা