October 29, 2026, 4:12 pm
শিরোনাম :
কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনের এক বছরের কারাদণ্ড পূবাইলে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল নারীর আদর্শ ওয়ার্ড ও মাদক মুক্ত সমাজ গড়তে  চান কাউন্সিলর প্রার্থী মো: ইউসুফ মিয়া রূপগঞ্জে ভাঙ্গারির গোডাউনে আগুন, দগ্ধ ১ কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে দীপু ভূঁইয়াকে সংবর্ধনা দিবে প্রবাসী রূপগঞ্জবাসী মধ্য নন্দীপাড়ায় মাদক, জুয়া ও সন্ত্রাসবিরোধী রাতারাতি বিশেষ অভিযান আত্রাই নদে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ বিএনপি নেতা শরিফুলের বিরুদ্ধে, নীরব কেন প্রশাসন? অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়?

চৌদ্দগ্রামে ‘অক্সিজেন’ বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন ও বিতরণ

মোঃ সফিউল আলম, কুমিল্লা প্রতিনিধি

মোঃ সফিউল আলম, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হয়েছে। এছাড়া সংগঠনের পক্ষ থেকে গতকাল পর্যন্ত ২৯৪২ ব্যাগ রক্তদান করা হয়েছে। ‘গাছে গাছে ভরবো দেশ, সবুজ হবে বাংলাদেশ’-এ স্লোগানকে ধারন করে প্রতি বছরের ন্যায় এবারও রোববার জগন্নাথ ইউনিয়নের সোনাপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিলা মাদরাসা, কওমী মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গনে বৃক্ষরোপন এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী ব্যবসায়ী ও জাহাঙ্গীর আলম সাহেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ রাসেল।

চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়নের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আবদুল মমিন, আবুল হাশেম, মোঃ এমদাদ উল্যাহ, নুর মোহাম্মদ সুমন, পরিচালক মোঃ রাফি, সদস্য আবদুল হাকিম মামুন, মডারেটর কিরন, মোহন, রাকিবসহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

প্রবাসী রেমিটেন্সযোদ্ধা ও জাহাঙ্গীর আলম সাহেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ রাসেল বলেন, রক্ত ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি অক্সিজেন ছাড়াও মানুষ বাঁচার কোন উপায় নেই। বৃক্ষরোপনের মাধ্যমে মানুষ অক্সিজেন পাবে। আর এ গুরুত্বপূর্ণ কাজটি করছে চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন। রক্তদানের পাশাপাশি বৃক্ষরোপন-মহৎ কাজে আমাদের উচিত সহযোগিতা করা।

চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদৈ হোসেন নয়ন বলেন, ২০২০ সালের ৮ জুন প্রতিষ্ঠার পর থেকে গতকাল পর্যন্ত বিভিন্ন সমস্যায় আক্রান্ত নারী, পুরুষ ও শিশুদের ২৯৪২ ব্যাগ রক্তদান করা হয়েছে। মানুষের বাঁচার গুরুত্বপূর্ণ উপাদান ‘অক্সিজেন’ বাড়ানোর জন্য প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হচ্ছে।



ফেসবুকে আমরা