October 29, 2026, 4:13 pm
শিরোনাম :
কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনের এক বছরের কারাদণ্ড পূবাইলে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল নারীর আদর্শ ওয়ার্ড ও মাদক মুক্ত সমাজ গড়তে  চান কাউন্সিলর প্রার্থী মো: ইউসুফ মিয়া রূপগঞ্জে ভাঙ্গারির গোডাউনে আগুন, দগ্ধ ১ কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে দীপু ভূঁইয়াকে সংবর্ধনা দিবে প্রবাসী রূপগঞ্জবাসী মধ্য নন্দীপাড়ায় মাদক, জুয়া ও সন্ত্রাসবিরোধী রাতারাতি বিশেষ অভিযান আত্রাই নদে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ বিএনপি নেতা শরিফুলের বিরুদ্ধে, নীরব কেন প্রশাসন? অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়?

টানা বর্ষণে রাজধানীতে জলাবদ্ধতা, কাকলী-বনানী-খিলক্ষেতে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক |

টানা ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন নিচু এলাকা জলাবদ্ধতায় তলিয়ে গেছে। এতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচের অংশ, বনানী, খিলক্ষেত, ঢাকা গেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘ যানজটে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।

রবিবার (১২ জুলাই) সকাল থেকে অব্যাহত বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যায়। বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়ক ব্যবহারকারী যানবাহনকে ধীরগতিতে চলাচল করতে দেখা যায়। ফলে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং আশপাশের সড়কেও এর প্রভাব পড়ে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ এক ট্রাফিক আপডেটে জানিয়েছে, জলাবদ্ধতার কারণে কাকলী, বনানী, খিলক্ষেত ও ঢাকা গেট এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ মাঠে কাজ করছে।

ডিএমপি ট্রাফিক বিভাগ নগরবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে চালকদের ধীরগতিতে গাড়ি চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। পথচারীদেরও পানি জমে থাকা সড়কে চলাচলের সময় সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে জলাবদ্ধতার কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে পড়ায় যানজট আরও তীব্র হয়েছে।

নগরবাসীর দাবি, প্রতি বর্ষা মৌসুমেই একই ধরনের জলাবদ্ধতার পুনরাবৃত্তি ঘটছে। তারা দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং রাজধানীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।



ফেসবুকে আমরা