September 14, 2026, 5:48 pm
শিরোনাম :
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে রায়না চক্রের নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম খাল-ড্রেন দখল ও দূষণমুক্ত রাখার দায়িত্ব নাগরিকদেরও নিতে হবে মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: টুর্নামেন্টের ফাইনাল খেলায়, বক্তব্যে মোঃ মনির হোছাইন।  নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত বাউফলে যুবদল পরিচয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ পটুয়াখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও স্ত্রীর ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ বিআরটিসির চট্টগ্রাম ট্রাক ডিপো: অভিযোগের স্তরে স্তরে অনিয়মের প্রশ্ন

পটুয়াখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

 

পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশব্যাপী সবুজায়নের অংশ হিসেবে পটুয়াখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পূবালী ব্যাংক পিএলসি। প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলার ১৯৫ নং টাউন কালিকাপুর বড় বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পটুয়াখালী পূবালী ব্যাংক শাখা ব্যবস্থাপক মাসুদ হোসেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ করিম। এ সময় কর্মসূচির উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ মোশাহিদুল্লাহ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করবে এবং একটি সবুজ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এই কর্মসূচির আওতায় পটুয়াখালী সদর উপজেলার মোট ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা