September 13, 2026, 3:01 pm
শিরোনাম :
বিআরটিসির চট্টগ্রাম ট্রাক ডিপো: অভিযোগের স্তরে স্তরে অনিয়মের প্রশ্ন বিএনপি পরিবারের ব্যবসা-বাণিজ্যে হামলা-হয়রানির অভিযোগ ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি ১৫ দিনের মধ্যে সুপেয় পানি সরবরাহের দাবি কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মুগদা ফাঁড়িতে অভিযোগের ছায়া ‎চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণে, মোহাম্মদ তাহের। মুগদা মেডিকেলের ওয়ার্ড থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য ঢামেকে প্রেরণ পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবি পটুয়াখালীতে সমাবেশ ও ৫১ সদস্যের কমিটি ঘোষণা খানসামায় দুই দিনের অভিযানে ১৫,০০ অধিক বস্তা সার জব্দ

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

দেশ ব্যাপী ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে পটুয়াখালীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে। শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের পরে জেলা পরিষদ শিশু পার্কের পেছনে এবং পটুয়াখালী মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। কর্মসূচিতে জেলা প্রশাসক ডঃ মোঃ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ জিয়াউল করিম, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রোভার স্কাউট, বিএনসিসি, মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ পৌরসভার পরিচ্ছন্ন কর্মী এবং স্বেচ্ছাসেবক বৃন্দ অংশগ্রহণ করেন। পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি পটুয়াখালী পৌর শহরে মশার ওষুধ ছিটানো হয়।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই, বিশেষ করে যেসব স্থানে পানি জমে থাকে সেগুলো সব সময় পরিষ্কার রাখতে হবে, সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ত্বরান্বিত হবে।



ফেসবুকে আমরা