September 13, 2026, 2:08 pm
শিরোনাম :
বিআরটিসির চট্টগ্রাম ট্রাক ডিপো: অভিযোগের স্তরে স্তরে অনিয়মের প্রশ্ন বিএনপি পরিবারের ব্যবসা-বাণিজ্যে হামলা-হয়রানির অভিযোগ ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি ১৫ দিনের মধ্যে সুপেয় পানি সরবরাহের দাবি কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মুগদা ফাঁড়িতে অভিযোগের ছায়া ‎চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণে, মোহাম্মদ তাহের। মুগদা মেডিকেলের ওয়ার্ড থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য ঢামেকে প্রেরণ পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবি পটুয়াখালীতে সমাবেশ ও ৫১ সদস্যের কমিটি ঘোষণা খানসামায় দুই দিনের অভিযানে ১৫,০০ অধিক বস্তা সার জব্দ

পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবি পটুয়াখালীতে সমাবেশ ও ৫১ সদস্যের কমিটি ঘোষণা

দেলোয়ার হোসেন

 

পটুয়াখালী প্রতিনিধি।।

 

প্রস্তাবিত ৯ম জাতীয় পে-স্কেলের অসংগতি দূর করে দ্রুত গেজেট প্রকাশ, ভাতা পুনর্বিবেচনা এবং পে-ফিক্সেশন ও সফটওয়্যার জটিলতা নিরসনের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) পটুয়াখালীতে আয়োজিত সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। সমাবেশ শেষে সংগঠনের জেলা শাখার ৫১ সদস্যের কমিটিও ঘোষণা করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি আবদুল মালেক এবং প্রধান আলোচক ছিলেন মহাসচিব আশিকুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক মো. শাহাবুদ্দিন মুন্সী, সঞ্চালনা করেন সদস্য সচিব মো. মনিরুজ্জামান।

বক্তারা বলেন, দীর্ঘদিন পর পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ ইতিবাচক হলেও প্রস্তাবিত কাঠামোয় বিভিন্ন বৈষম্য ও অসংগতি রয়েছে। বিশেষ করে ধাপে ধাপে ভাতা বাস্তবায়ন ও সীমিত আর্থিক সুবিধার প্রস্তাব কর্মচারীদের হতাশ করছে। বাড়িভাড়া, বৈশাখী ও শিক্ষা ভাতা পুনর্বিবেচনারও দাবি জানানো হয়।

প্রধান অতিথি আবদুল মালেক বলেন, মূল বেতন একধাপে বাস্তবায়ন না করলে ভবিষ্যতে প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। পাশাপাশি পে-ফিক্সেশন ও সফটওয়্যার সংক্রান্ত সমস্যার সমাধান জরুরি।

প্রধান আলোচক আশিকুল ইসলাম বলেন, গেজেট প্রকাশের আগে কর্মচারীদের উত্থাপিত অসংগতিগুলো সংশোধনের সুযোগ রয়েছে। তা না হলে অসন্তোষ আরও বাড়তে পারে।

সমাবেশে আরও বক্তব্য দেন বিভিন্ন পর্যায়ের নেতারা। বক্তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাস্তবসম্মত ও বৈষম্যহীন পে-স্কেল নিশ্চিত করেই চূড়ান্ত গেজেট প্রকাশ করতে হবে।



ফেসবুকে আমরা