July 31, 2026, 9:51 pm
শিরোনাম :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অবৈধ টমটমের প্রাণঘাতী তাণ্ডব: পটুয়াখালীতে ফিটনেসহীন ইঞ্জিনচালিত যানের চাপায় প্রাণ গেল নারীর মুগদা হাসপাতালের প্রবেশপথ হকারদের দখলে: রোগী নিয়ে চলাচলে চরম ভোগান্তি, দ্রুত উচ্ছেদের দাবি পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু রাজধানী সরকারি কর্মচারী হাসপাতালে তিন লাখ টাকার সরকারি ওষুধসহ আটক ১ ডিএমপি এর মতিঝিল বিভাগ কর্তৃক ৪৬৪টি বিভিন্ন প্রকার ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার। ৩ জন বিক্রেতা গ্রেপ্তার। মুগদা বিশ্বরোডে সান্ত সিএনজি রিফিলিং স্টেশনে অটোরিকশায় অবৈধভাবে গ্যাস সরবরাহের অভিযোগ, ভোগান্তিতে চালক ও স্থানীয় বাসিন্দারা

৭৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন সবুজবাগ থানা যুবদলের সাবেক সদস্য সচিব জনাব মোঃ হাবিবুর রহমান সজল

খাইরুল ইসলাম আকাশ 

৭৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়ছেন সবুজবাগ থানার সাবেক সদস্য সচিব হাবিবুর রহমান সজল কাউন্সিলর পদে লড়ছেন  

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় বইছে আগাম নির্বাচনী হাওয়া। সাধারণ ভোটারদের মাঝে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ ও জনবান্ধব নেতা জনাব মো. হাবিবুর রহমান সজল সবুজবাগ থানার সদস্যসচিব বিশিষ্ট সমাজসেবক ইতোমধ্যেই ৭৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ার ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি আধুনিক, বাসযোগ্য ও ইনসাফপূর্ণ সমাজ গড়ার প্রত্যয় নিয়ে তিনি ইতিমধ্যে ৭৪ নং ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লা ও ঘরে ঘরে নিবিড় খোঁজ খবর নেয়া শুরু করেছেন। তাঁর এই আগাম তৎপরতা ও জনসম্পৃক্ততা সাধারণ জনগণের মাঝে ব্যাপক আশার সঞ্চার করেছে।

প্রসঙ্গত, হাবিবুর রহমান সজল তার প্রচারণায় ‘মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত আদর্শ ওয়ার্ড’ গড়ার স্বপ্ন তুলে ধরছেন। ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, “আমি ৭৪ নং ওয়ার্ডের মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। বিজয়ী হলে এই ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে রূপান্তর করব, যেখানে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ও ন্যায়বিচার ফিরে পাবে।”

‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান সজল নির্বাচনী অংশ গ্রহণ ৭৪ নং ওয়ার্ডের লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ করেছে। শিক্ষিত ও স্বচ্ছ ভাবমূর্তির এই তরুণ প্রার্থীর পক্ষে সাধারণ মানুষের ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, একজন যোগ্য ও পরোপকারী জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমেই এলাকার কাঙ্ক্ষিত পরিবর্তন ও উন্নয়ন সম্ভব।



ফেসবুকে আমরা