July 31, 2026, 7:54 pm
শিরোনাম :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অবৈধ টমটমের প্রাণঘাতী তাণ্ডব: পটুয়াখালীতে ফিটনেসহীন ইঞ্জিনচালিত যানের চাপায় প্রাণ গেল নারীর মুগদা হাসপাতালের প্রবেশপথ হকারদের দখলে: রোগী নিয়ে চলাচলে চরম ভোগান্তি, দ্রুত উচ্ছেদের দাবি পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু রাজধানী সরকারি কর্মচারী হাসপাতালে তিন লাখ টাকার সরকারি ওষুধসহ আটক ১ ডিএমপি এর মতিঝিল বিভাগ কর্তৃক ৪৬৪টি বিভিন্ন প্রকার ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার। ৩ জন বিক্রেতা গ্রেপ্তার। মুগদা বিশ্বরোডে সান্ত সিএনজি রিফিলিং স্টেশনে অটোরিকশায় অবৈধভাবে গ্যাস সরবরাহের অভিযোগ, ভোগান্তিতে চালক ও স্থানীয় বাসিন্দারা

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া অশালীন কটূক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের নেতৃত্বে এ মশাল মিছিলের আয়োজন করা হয়।

মালিটোলা পার্ক থেকে শুরু হওয়া মিছিলটি জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে নয়াপল্টনে অবস্থিত মহানগর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে দলীয় নেতাকর্মী, বিভিন্ন সহযোগী সংগঠনের সদস্য এবং বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন।

এ সময় অংশগ্রহণকারীরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে ব্যক্তিগত আক্রমণ, অশালীন ভাষা ও বিদ্বেষমূলক বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইশরাক হোসেন বলেন, রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা সকলের দায়িত্ব। তিনি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শান্তিপূর্ণ পরিবেশে মশাল মিছিলটি শেষ হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো কর্মসূচিতে নিরাপত্তার দায়িত্ব পালন করেন।



ফেসবুকে আমরা