July 31, 2026, 3:39 pm
শিরোনাম :
মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অবৈধ টমটমের প্রাণঘাতী তাণ্ডব: পটুয়াখালীতে ফিটনেসহীন ইঞ্জিনচালিত যানের চাপায় প্রাণ গেল নারীর মুগদা হাসপাতালের প্রবেশপথ হকারদের দখলে: রোগী নিয়ে চলাচলে চরম ভোগান্তি, দ্রুত উচ্ছেদের দাবি পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু রাজধানী সরকারি কর্মচারী হাসপাতালে তিন লাখ টাকার সরকারি ওষুধসহ আটক ১ ডিএমপি এর মতিঝিল বিভাগ কর্তৃক ৪৬৪টি বিভিন্ন প্রকার ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার। ৩ জন বিক্রেতা গ্রেপ্তার। মুগদা বিশ্বরোডে সান্ত সিএনজি রিফিলিং স্টেশনে অটোরিকশায় অবৈধভাবে গ্যাস সরবরাহের অভিযোগ, ভোগান্তিতে চালক ও স্থানীয় বাসিন্দারা ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ ‘মূল হোতাদের আড়াল করতেই রাজনৈতিকভাবে জড়ানোর চেষ্টা’ সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী

পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যুহয়েছে। আজ সকাল সাড়ে ৬ টার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পটুয়াখালী সদর উপজেলার শিয়ালী এলাকায় ঢাকা থেকে কুয়াকাটাগামী গ্রীণলাইনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংর্ঘষে মোটর সাইকেল আরোহী ওই পর্যটকের মৃত্যু হয়।

নিহত জাহিদ হাওলাদার (২৩) মাদারিপুর জেলার শিবচর উপজেলা শহরের মৃত শাহিন হাওলাদারের ছেলে। সে শিবচর উপজেলা শহরে একটি ফলের দোকানদার বলে জানিয়েছেন তার সাথে কুয়াকাটায় ঘুরতে আসা বন্ধু রিফাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

পটুয়াখালী থানার ওসি মনিরুজ্জামান এসব তথ্য নিশিশ্চত করে বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যভস্থা নেয়া হচ্ছে।

রিফাত জানায়, জিহাদসহ তারা ৬ বন্ধু তিনটি মোটর সাইকেলযোগে বিকেল কুয়াকাটায় পৌছায়। আজ ভোর সাড়ে ৪ টার দিকে তারা পটুয়াখালী শহর অতিক্রম করে শিয়ালী এলাকায় পৌছলে বিপরীত দিকে থেকে আসা গ্রীণলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস জাহিদের মোটর সাইকেলটি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে। তাৎক্ষণিক তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকও তাকে মৃত বলে নিশ্চিত করে।



ফেসবুকে আমরা