July 31, 2026, 3:39 pm
শিরোনাম :
মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অবৈধ টমটমের প্রাণঘাতী তাণ্ডব: পটুয়াখালীতে ফিটনেসহীন ইঞ্জিনচালিত যানের চাপায় প্রাণ গেল নারীর মুগদা হাসপাতালের প্রবেশপথ হকারদের দখলে: রোগী নিয়ে চলাচলে চরম ভোগান্তি, দ্রুত উচ্ছেদের দাবি পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু রাজধানী সরকারি কর্মচারী হাসপাতালে তিন লাখ টাকার সরকারি ওষুধসহ আটক ১ ডিএমপি এর মতিঝিল বিভাগ কর্তৃক ৪৬৪টি বিভিন্ন প্রকার ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার। ৩ জন বিক্রেতা গ্রেপ্তার। মুগদা বিশ্বরোডে সান্ত সিএনজি রিফিলিং স্টেশনে অটোরিকশায় অবৈধভাবে গ্যাস সরবরাহের অভিযোগ, ভোগান্তিতে চালক ও স্থানীয় বাসিন্দারা ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ ‘মূল হোতাদের আড়াল করতেই রাজনৈতিকভাবে জড়ানোর চেষ্টা’ সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী

ডিএমপি এর মতিঝিল বিভাগ কর্তৃক ৪৬৪টি বিভিন্ন প্রকার ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার। ৩ জন বিক্রেতা গ্রেপ্তার।

আমাদের কলম অনলাইন ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন এলাকায় ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে বিভিন্ন প্রকার ধারালো অস্ত্রের ব্যবহার হয়ে থাকে। এসব অস্ত্রের বিক্রি রোধকল্পে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হয়। নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে আজ ৩০/০৭ /২০২৬ খ্রি ডিসি মতিঝিল এর পরিকল্পনায় ডিএমপি মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট এবং এডিসি মতিঝিল এর নেতৃত্বে বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোডে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৪৬৪ টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে বড় ধারালো চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, আসল সদৃশ খেলনা পিস্তল, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল এবং ব্যাটন স্টিক।

এসময় তিনজন বিক্রেতা কে গ্রেফতার করা হয়৷ গ্রেফতারকৃত রা হলেন :

১। রবিউল ইসলাম (৪০), পিতা- আঃ সাত্তার,

মাতা- মাফিয়া বেগম,

সাং- বাসুদাই,

থানা- নাঙ্গলকোট,

জেলা- কুমিল্লা

এপি- বায়তুল মোকারম মার্কেট,

থানা- পল্টন, ঢাকা।

২। মোঃ আজাদ (৩০), পিতা- মৃত লোকমান হোসেন,

মাতা- বকুল বেগম,

সাং- বাসুদাই,

থানা- নাঙ্গলকোট,

জেলা- কুমিল্লা

এপি- ৮৩০, ১নং গলি, ফকিরাপুল,

থানা- মতিঝিল, ঢাকা।

৩। মোঃ রাজন (৩৪), পিতা- মৃত আবু সিদ্দিক, মাতা- ফিরোজা বেগম, সাং- সাহেবগঞ্জ (জমদার বাড়ী),

থানা- ফরিদগঞ্জ,

জেলা- চাঁদপুর,

এপি- শিউলি নিবাস, শাহজালাল রোড, কোনাপাড়া,

থানা- ডেমরা, ঢাকা।

গ্রেফতারকৃতদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



ফেসবুকে আমরা