August 1, 2026, 12:01 am
শিরোনাম :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অবৈধ টমটমের প্রাণঘাতী তাণ্ডব: পটুয়াখালীতে ফিটনেসহীন ইঞ্জিনচালিত যানের চাপায় প্রাণ গেল নারীর মুগদা হাসপাতালের প্রবেশপথ হকারদের দখলে: রোগী নিয়ে চলাচলে চরম ভোগান্তি, দ্রুত উচ্ছেদের দাবি পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু রাজধানী সরকারি কর্মচারী হাসপাতালে তিন লাখ টাকার সরকারি ওষুধসহ আটক ১ ডিএমপি এর মতিঝিল বিভাগ কর্তৃক ৪৬৪টি বিভিন্ন প্রকার ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার। ৩ জন বিক্রেতা গ্রেপ্তার। মুগদা বিশ্বরোডে সান্ত সিএনজি রিফিলিং স্টেশনে অটোরিকশায় অবৈধভাবে গ্যাস সরবরাহের অভিযোগ, ভোগান্তিতে চালক ও স্থানীয় বাসিন্দারা

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে পটুয়াখালীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি

সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, মন্দিরে হামলা ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত।

শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১’টায় পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখা কর্তৃক সংখ্যালঘু ঐক্যমোর্চার যুগ্ম সমন্বয়ক মনীন্দ্র কুমার নাথ এর পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত দুই মাসে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বর্বরোচিত হামলা, জমি দখল ও মঠ-মন্দিরে ভাঙচুরের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার এবং জানমালের নিরাপত্তার দাবিতে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

 

 

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পটুয়াখালী জেলা শাখার সভাপতি জনাব অতুল চন্দ্র দাস সহ উক্ত কর্মসূচিতে জেলার সকল প্রগতিশীল সংগঠন, ঐক্যমোর্চাভুক্ত সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করে।

এসময় বক্তব্য রাখে সভাপতি অতুল চন্দ্র দাস, সহ সভাপতি তপন কুমার কর্মকার, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস,

সম্পাদক সদর থানা সুভাষ চন্দ্র হাওলাদার,সাধারণ সম্পাদক পূজা উদযাপন পরিষদ এ্যাড. সঞ্জয় খাসকেল প্রমূখ।

বক্তব্য শেষে প্রেসক্লাব চত্তর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে লঞ্চঘাট চত্তরে গিয়ে শেষ হয়।

সংখ্যালঘু ঐক্যমোর্চার কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক বার্তায় আরো জানানো হয়েছে, একই সময়ে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশের সকল জেলা ও উপজেলায় এই কর্মসূচি পালিত হবে।



ফেসবুকে আমরা