July 31, 2026, 7:54 pm
শিরোনাম :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অবৈধ টমটমের প্রাণঘাতী তাণ্ডব: পটুয়াখালীতে ফিটনেসহীন ইঞ্জিনচালিত যানের চাপায় প্রাণ গেল নারীর মুগদা হাসপাতালের প্রবেশপথ হকারদের দখলে: রোগী নিয়ে চলাচলে চরম ভোগান্তি, দ্রুত উচ্ছেদের দাবি পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু রাজধানী সরকারি কর্মচারী হাসপাতালে তিন লাখ টাকার সরকারি ওষুধসহ আটক ১ ডিএমপি এর মতিঝিল বিভাগ কর্তৃক ৪৬৪টি বিভিন্ন প্রকার ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার। ৩ জন বিক্রেতা গ্রেপ্তার। মুগদা বিশ্বরোডে সান্ত সিএনজি রিফিলিং স্টেশনে অটোরিকশায় অবৈধভাবে গ্যাস সরবরাহের অভিযোগ, ভোগান্তিতে চালক ও স্থানীয় বাসিন্দারা

লুট হওয়া ৯টি নতুন মোটরসাইকেলভর্তি ট্রাক কুমিল্লায় উদ্ধার

অনলাইন ডেস্ক

কুমিল্লার লাকসাম থানা পুলিশ ঢাকা থেকে লুট হওয়া একটি ট্রাকভর্তি ৯টি নতুন ইয়ামাহা এফ জেড এস মোটরসাইকেল উদ্ধার করেছে। এই সময় পুলিশ শাহপরান (৩৬) নামে ট্রাক চালককে আটক করেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। পুলিশের হাতে আটক ট্রাকচালকের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম (দক্ষিণ) ইউনিয়নের মির্জাপুর গ্রামে। পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওইদিন সকাল সাড়ে ৯টার দিকে একটি ট্রাক লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফুলহরা গ্রামে প্রবেশ করে। এ সময় ট্রাকটি সড়কের পাশে দাঁড় করিয়ে দুই-তিনজন লোক এদিক-ওদিক পায়চারি করছিল। এতে স্থানীয় লোকজন তাদের জিজ্ঞাসাবাদ করলে ওই লোকগুলো অসংলগ্ন কথাবার্তা বলেন।

ওই সময় স্থানীয় লোকজন ট্রাকের ভেতর কি আছে দেখতে গেলে ট্রাকের সঙ্গে আসা ৩ জন পালিয়ে যায়।তারা ট্রাকের ভেতর নতুন ৯টি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল দেখতে পায়। এ সময় এগুলো চোরাই মোটরসাইকেল সন্দেহে স্থানীয় লোকজন ট্রাক চালককে আটক করেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে ঘটনা অবহিত করেন।

সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলভর্তি ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসেন এবং ট্রাকের চালককে গ্রেপ্তার করেন।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ট্রাকচালক শাহপরানের বিরুদ্ধে থানায় পূর্বেও তিনটি মামলা রয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো রাজধানী ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকা থেকে লুট করে অন্যত্র নিয়ে যাচ্ছিল। এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ বলেন, সংশ্লিষ্ট খিলগাঁও থানা থেকে মোটরসাইকেল শনাক্ত করার জন্য পুলিশের একটি প্রতিনিধিদল লাকসাম থানায় আসছেন। তারা আসার পর যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ওসি জানান, আটক ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুকে আমরা