July 31, 2026, 8:57 pm
শিরোনাম :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অবৈধ টমটমের প্রাণঘাতী তাণ্ডব: পটুয়াখালীতে ফিটনেসহীন ইঞ্জিনচালিত যানের চাপায় প্রাণ গেল নারীর মুগদা হাসপাতালের প্রবেশপথ হকারদের দখলে: রোগী নিয়ে চলাচলে চরম ভোগান্তি, দ্রুত উচ্ছেদের দাবি পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু রাজধানী সরকারি কর্মচারী হাসপাতালে তিন লাখ টাকার সরকারি ওষুধসহ আটক ১ ডিএমপি এর মতিঝিল বিভাগ কর্তৃক ৪৬৪টি বিভিন্ন প্রকার ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার। ৩ জন বিক্রেতা গ্রেপ্তার। মুগদা বিশ্বরোডে সান্ত সিএনজি রিফিলিং স্টেশনে অটোরিকশায় অবৈধভাবে গ্যাস সরবরাহের অভিযোগ, ভোগান্তিতে চালক ও স্থানীয় বাসিন্দারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ট্রাকচাপায় জিলাল হোসেন (৪০) নামে এক প্রবাসী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা সাগর এগ্রো ফুড ইন্ডাস্ট্রির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিলাল হোসেন রাজবাড়ী সদর উপজেলার পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড ভবানীপুরের দামেজ উদ্দীনের ছেলে। তাদের গ্রামের বাড়ি কালুখালীর মাজবাড়িতে। সম্প্রতি প্রবাস থেকে ছুটিতে দেশে আসেন তিনি।

পাংশা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিলাল রাজবাড়ী থেকে মোটরসাইকেলে করে বাগমারা মোড় দিয়ে পাংশার দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে পাংশা থেকে ফরিদপুরগামী একটি ট্রাক সামনে থেকে তার মোটরসইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী জিলাল ঘটনাস্থলেই মারা যান। পাংশা হাইওয়ে থানার সার্জেন্ট মো: শামিম হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত জিলালের লাশ উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।



ফেসবুকে আমরা