July 31, 2026, 7:54 pm
শিরোনাম :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অবৈধ টমটমের প্রাণঘাতী তাণ্ডব: পটুয়াখালীতে ফিটনেসহীন ইঞ্জিনচালিত যানের চাপায় প্রাণ গেল নারীর মুগদা হাসপাতালের প্রবেশপথ হকারদের দখলে: রোগী নিয়ে চলাচলে চরম ভোগান্তি, দ্রুত উচ্ছেদের দাবি পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু রাজধানী সরকারি কর্মচারী হাসপাতালে তিন লাখ টাকার সরকারি ওষুধসহ আটক ১ ডিএমপি এর মতিঝিল বিভাগ কর্তৃক ৪৬৪টি বিভিন্ন প্রকার ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার। ৩ জন বিক্রেতা গ্রেপ্তার। মুগদা বিশ্বরোডে সান্ত সিএনজি রিফিলিং স্টেশনে অটোরিকশায় অবৈধভাবে গ্যাস সরবরাহের অভিযোগ, ভোগান্তিতে চালক ও স্থানীয় বাসিন্দারা

মুগদায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি”—নাগরিক সচেতনতায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

জাহিদুল আলম

মুগদায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

“নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি”—নাগরিক সচেতনতায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

রাজধানীর মুগদা এলাকায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি” এই স্লোগানকে সামনে রেখে মুগদা ৭১ ও ৭২ নং ওয়ার্ডে পরিচালিত অভিযানের কার্যক্রম পরিদর্শন করেন হাবিবুর রশিদ হাবিব, মাননীয় প্রতিমন্ত্রী, সড়ক ও রেলপথ মন্ত্রণালয়।

পরিদর্শনকালে তিনি মাঠপর্যায়ে মশক নিধন কার্যক্রমের অগ্রগতি, ওষুধ ছিটানো, জমে থাকা পানি অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালামসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরে প্রতিমন্ত্রী তাঁর নিজ নির্বাচনী এলাকা সুখনগর ব্রিজ, মান্ডা এলাকায় মশক নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক। স্থানীয় জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকাবাসীও এতে অংশগ্রহণ করেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। শুধু সিটি কর্পোরেশনের কার্যক্রমই যথেষ্ট নয়; নাগরিকদেরও নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। জমে থাকা পানি, অব্যবহৃত টায়ার, ফুলের টব ও নির্মাণাধীন স্থাপনায় পানি জমতে না দেওয়া—এসব বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আরও জানান, একটি সুস্থ, নিরাপদ ও পরিচ্ছন্ন নগর গড়তে প্রশাসন ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। এ ধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে এবং প্রয়োজন অনুযায়ী কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।

নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



ফেসবুকে আমরা