August 1, 2026, 12:04 am
শিরোনাম :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অবৈধ টমটমের প্রাণঘাতী তাণ্ডব: পটুয়াখালীতে ফিটনেসহীন ইঞ্জিনচালিত যানের চাপায় প্রাণ গেল নারীর মুগদা হাসপাতালের প্রবেশপথ হকারদের দখলে: রোগী নিয়ে চলাচলে চরম ভোগান্তি, দ্রুত উচ্ছেদের দাবি পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু রাজধানী সরকারি কর্মচারী হাসপাতালে তিন লাখ টাকার সরকারি ওষুধসহ আটক ১ ডিএমপি এর মতিঝিল বিভাগ কর্তৃক ৪৬৪টি বিভিন্ন প্রকার ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার। ৩ জন বিক্রেতা গ্রেপ্তার। মুগদা বিশ্বরোডে সান্ত সিএনজি রিফিলিং স্টেশনে অটোরিকশায় অবৈধভাবে গ্যাস সরবরাহের অভিযোগ, ভোগান্তিতে চালক ও স্থানীয় বাসিন্দারা

বাংলাদেশ প্রেসক্লাব মুগদা থানা শাখার দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যের আহ্বান: বাংলাদেশ প্রেসক্লাব মুগদা থানার দোয়া ও ইফতার মাহফিল

ঢাকা: সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বাংলাদেশ প্রেসক্লাবের মুগদা থানা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ ২০২৬) পবিত্র রমজানের ২৩তম দিনে রাজধানীর মুগদা মানিকনগর বিশ্বরোড এলাকার রয়েল ভিলেজ থাই চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ সরকার অনুমোদিত সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব (গভঃ রেজিঃ নং–৯৮৭৩৬/৯০) এর মুগদা থানা শাখা কার্যালয়ের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুগদা থানা শাখার সভাপতি আব্দুস সবুর (রবিন)। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুগদা থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের ছবি সম্পাদক জাহিদুল ইসলাম শিশির, দৈনিক গণজাগরণ পত্রিকার সম্পাদক শরফুদ্দিন ভূঁইয়া রাব্বি, দৈনিক সময় বার্তা সম্পাদক নুরুল ইসলাম রকি এবং বাংলাদেশ প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট ফজলুল হক বাবু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব মুগদা থানা শাখার সদস্য ও দৈনিক সকালের সময়ের সাংবাদিক জাহিদুল আলম। এ সময় বিভিন্ন গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকতার মান উন্নয়ন ও মূলধারার সাংবাদিক তৈরিতে প্রশিক্ষণের বিকল্প নেই। বাংলাদেশ প্রেসক্লাবের মাধ্যমে তরুণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও দেশের উচ্চ পর্যায়ে সাংবাদিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



ফেসবুকে আমরা