July 31, 2026, 10:43 pm
শিরোনাম :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অবৈধ টমটমের প্রাণঘাতী তাণ্ডব: পটুয়াখালীতে ফিটনেসহীন ইঞ্জিনচালিত যানের চাপায় প্রাণ গেল নারীর মুগদা হাসপাতালের প্রবেশপথ হকারদের দখলে: রোগী নিয়ে চলাচলে চরম ভোগান্তি, দ্রুত উচ্ছেদের দাবি পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু রাজধানী সরকারি কর্মচারী হাসপাতালে তিন লাখ টাকার সরকারি ওষুধসহ আটক ১ ডিএমপি এর মতিঝিল বিভাগ কর্তৃক ৪৬৪টি বিভিন্ন প্রকার ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার। ৩ জন বিক্রেতা গ্রেপ্তার। মুগদা বিশ্বরোডে সান্ত সিএনজি রিফিলিং স্টেশনে অটোরিকশায় অবৈধভাবে গ্যাস সরবরাহের অভিযোগ, ভোগান্তিতে চালক ও স্থানীয় বাসিন্দারা

পুঠিয়ার বানেশ্বর বাজারে বেশি দামে মাংস বিক্রির দায়ে দুই জন কে জরিমানা, অভিযান চলমান

সিহাব আলম সম্রাট, রাজশাহী

পুঠিয়া উপজেলা প্রশাসনের পবিত্র রমজান উপলক্ষে নিয়মিত বাজার তদারকি, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান অব্যাহত।

আজ ০৮ই মার্চ ২০২৬ ইং রবিবার পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। এসময় বেশি দামে মাংস বিক্রয় করা ও মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা করেন।

পবিত্র রমজান মাসে নিয়মিত বাজার তদারকি, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে বেশি দামে মাংস বিক্রির অভিযোগে জরিমানা করা হয়। এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।



ফেসবুকে আমরা