July 31, 2026, 7:54 pm
শিরোনাম :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অবৈধ টমটমের প্রাণঘাতী তাণ্ডব: পটুয়াখালীতে ফিটনেসহীন ইঞ্জিনচালিত যানের চাপায় প্রাণ গেল নারীর মুগদা হাসপাতালের প্রবেশপথ হকারদের দখলে: রোগী নিয়ে চলাচলে চরম ভোগান্তি, দ্রুত উচ্ছেদের দাবি পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু রাজধানী সরকারি কর্মচারী হাসপাতালে তিন লাখ টাকার সরকারি ওষুধসহ আটক ১ ডিএমপি এর মতিঝিল বিভাগ কর্তৃক ৪৬৪টি বিভিন্ন প্রকার ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার। ৩ জন বিক্রেতা গ্রেপ্তার। মুগদা বিশ্বরোডে সান্ত সিএনজি রিফিলিং স্টেশনে অটোরিকশায় অবৈধভাবে গ্যাস সরবরাহের অভিযোগ, ভোগান্তিতে চালক ও স্থানীয় বাসিন্দারা

নন্দীপাড়া জিরানি খাল ফিরবে আদি রূপে, শুরু হবে সৌন্দর্য বর্ধনের কাজ

মাহবুবুর রহমান সাগর

নন্দীপাড়া জিরানি খাল ফিরবে আদি রূপে, শুরু হবে সৌন্দর্য বর্ধনের কাজ জিরানি ও মান্ডা খালকে আদি রূপে ফিরিয়ে এনে সৌন্দর্য বর্ধনের কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর সবুজবাগ এলাকায় নন্দীপাড়া জিরানি ও মান্ডা খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। হাবিবুর রশিদ হাবিব বলেন, ২০২৮ সালের মধ্যে রাজধানী ঢাকার বুক চিরে বয়ে যাওয়া সব কটি খাল উদ্ধার করে পানিপ্রবাহ সচল করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঢাকাকে জলাবদ্ধতামুক্ত করতে এই বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, খাল খননের পাশাপাশি এর দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে (হাঁটার পথ) তৈরি করা হবে। ঈদের পরেই এসব কাজের অগ্রগতি দৃশ্যমান হবে। পানি সম্পদ এবং ভূমিমন্ত্রী অচিরেই এসব এলাকা পরিদর্শন করবেন।

সামনে পবিত্র ঈদুল ফিতর উল্লেখ করে হাবিবুর রশিদ হাবিব বলেন, মানুষ যেন স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে সড়ক, নৌ ও রেলপথে বাড়িতে ফিরতে পারে, তার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। অতীতের মতো কোনো অবৈধ টোল বা চাঁদার বোঝা যাত্রীসাধারণের ওপর চাপাতে দেয়া হবে না।



ফেসবুকে আমরা