July 31, 2026, 8:57 pm
শিরোনাম :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অবৈধ টমটমের প্রাণঘাতী তাণ্ডব: পটুয়াখালীতে ফিটনেসহীন ইঞ্জিনচালিত যানের চাপায় প্রাণ গেল নারীর মুগদা হাসপাতালের প্রবেশপথ হকারদের দখলে: রোগী নিয়ে চলাচলে চরম ভোগান্তি, দ্রুত উচ্ছেদের দাবি পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু রাজধানী সরকারি কর্মচারী হাসপাতালে তিন লাখ টাকার সরকারি ওষুধসহ আটক ১ ডিএমপি এর মতিঝিল বিভাগ কর্তৃক ৪৬৪টি বিভিন্ন প্রকার ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার। ৩ জন বিক্রেতা গ্রেপ্তার। মুগদা বিশ্বরোডে সান্ত সিএনজি রিফিলিং স্টেশনে অটোরিকশায় অবৈধভাবে গ্যাস সরবরাহের অভিযোগ, ভোগান্তিতে চালক ও স্থানীয় বাসিন্দারা

গুলিস্তানে ফুটপাত দখল করে অবৈধ বিদ্যুৎ সংযোগ, টাকার ভাগ নিয়ে অভিযোগ

আলামিন

রাজধানীর গুলিস্তান এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এসব ফুটপাত দোকান থেকে নিয়মিতভাবে টাকা উত্তোলন করা হয় এবং সেই টাকার একটি অংশ বিভিন্ন মহলে ভাগ হয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, খোকন নামে এক ব্যক্তি ফুটপাত দোকানদারদের কাছ থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা সংগ্রহ করেন। তার সঙ্গে কথা হলে তিনি দাবি করেন, এই টাকার ভাগ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল–এর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্ট কিছু ব্যক্তিকেও টাকার অংশ দেওয়া হয় বলে দাবি করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠন ও বিদ্যুৎ বিভাগের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

এলাকাবাসীর দাবি, ফুটপাত দখল ও অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণে একদিকে যেমন পথচারীরা দুর্ভোগে পড়ছেন, অন্যদিকে সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।



ফেসবুকে আমরা