July 31, 2026, 8:59 pm
শিরোনাম :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অবৈধ টমটমের প্রাণঘাতী তাণ্ডব: পটুয়াখালীতে ফিটনেসহীন ইঞ্জিনচালিত যানের চাপায় প্রাণ গেল নারীর মুগদা হাসপাতালের প্রবেশপথ হকারদের দখলে: রোগী নিয়ে চলাচলে চরম ভোগান্তি, দ্রুত উচ্ছেদের দাবি পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু রাজধানী সরকারি কর্মচারী হাসপাতালে তিন লাখ টাকার সরকারি ওষুধসহ আটক ১ ডিএমপি এর মতিঝিল বিভাগ কর্তৃক ৪৬৪টি বিভিন্ন প্রকার ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার। ৩ জন বিক্রেতা গ্রেপ্তার। মুগদা বিশ্বরোডে সান্ত সিএনজি রিফিলিং স্টেশনে অটোরিকশায় অবৈধভাবে গ্যাস সরবরাহের অভিযোগ, ভোগান্তিতে চালক ও স্থানীয় বাসিন্দারা

গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার

অরবিন্দ রায় গাজিপুর প্রতিনিধি

গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারিকে পুলিশ বিশেষ অভিযান গ্রেফতার করেছে। গাজীপুর মহানগরীর পুবাইল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে । এ সময় মাদক সেবনের সরঞ্জাম ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পুবাইল থানাধীন হায়দরাবাদ তালতলা এলাকায় এ অভিযান পরিচালিত করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকার মাদক ব্যবসায়ী রাজিবের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ বাড়ির একটি গোপন কক্ষ থেকে নীল রঙের জিপার ব্যাগে রাখা ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সামনেই উদ্ধারকৃত ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়। পরে ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়, যাদের মধ্যে পুলিশ কয়েকজন নিয়মিত মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে।

পুবাইল থানার ওসি আতিকুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে মাদক চক্রের সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।



ফেসবুকে আমরা