July 31, 2026, 7:55 pm
শিরোনাম :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অবৈধ টমটমের প্রাণঘাতী তাণ্ডব: পটুয়াখালীতে ফিটনেসহীন ইঞ্জিনচালিত যানের চাপায় প্রাণ গেল নারীর মুগদা হাসপাতালের প্রবেশপথ হকারদের দখলে: রোগী নিয়ে চলাচলে চরম ভোগান্তি, দ্রুত উচ্ছেদের দাবি পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু রাজধানী সরকারি কর্মচারী হাসপাতালে তিন লাখ টাকার সরকারি ওষুধসহ আটক ১ ডিএমপি এর মতিঝিল বিভাগ কর্তৃক ৪৬৪টি বিভিন্ন প্রকার ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার। ৩ জন বিক্রেতা গ্রেপ্তার। মুগদা বিশ্বরোডে সান্ত সিএনজি রিফিলিং স্টেশনে অটোরিকশায় অবৈধভাবে গ্যাস সরবরাহের অভিযোগ, ভোগান্তিতে চালক ও স্থানীয় বাসিন্দারা

কারাগারে মৃত ছাত্রলীগ নেতার দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক

কারাগারে বন্দি অবস্থায় মৃত ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম খানের দাফন সম্পন্ন হয়েছে। শফিকুল ইসলাম খান দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তার লাশ দাফন করা হয়েছে। জানা যায়, পটুয়াখালী কারাগারে বন্দি শফিকুল ইসলাম খান শুক্রবার বিকেলে অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারা কর্তৃপক্ষ প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

শনিবার সকল আইনি কার্যক্রম শেষে বরিশাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলা ১টার দিকে মরদেহের ছাড়পত্র দেন।

এরপর ময়নাতদন্ত শেষে বিকেল ৩টার দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বিকেল ৪টায় স্বজনরা মরদেহ নিয়ে নিজ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাড়িতে পৌঁছান। সেখানে বিকেলে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

পটুয়াখালী জেলা কারাগারের নিয়োজিত চিকিৎসক ডা. মো. জিয়া বলেন, শফিকুল ইসলাম খান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে বরিশাল এবং পরে ঢাকায় পাঠানো হয়েছিল। সেখান থেকে পুনরায় পটুয়াখালীতে আনা হয়। বেশ কিছুদিন ধরেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল।

গত বছরের ১১ আগস্ট তাকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছিল।



ফেসবুকে আমরা