September 20, 2026, 8:04 pm
শিরোনাম :
জ্বালানি তেলের দাম বাড়ল সবধরনের কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনে আগুন একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবিএম সিদ্দিক প্রকাশ্যে বীরচন্দ্রনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন, নারী উদ্যোক্তা কাজী আফরোজা ইসরাত নোয়াখালী ডিবির অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ৩ আসামি গ্রেফতার ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে শতভাগ বিদেশি মালিকানার প্রস্তাব বাফার আপত্তি, দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা ও বৈদেশিক মুদ্রা ধরে রাখার নীতি চায় সংগঠনটি নবাগত শিক্ষার্থীদের পাশে নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদল। থানার সামনে/হেফাজতে থাকা গাড়িতে আগুন, চাঞ্চল্য! আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার সামিউল ইসলাম চৌধুরী ইউপি চেয়ারম্যান হলে উন্মোচিত হতে পারে উন্নয়নের নব দিগন্ত।

জ্বালানি তেলের দাম বাড়ল সবধরনের

নিজস্ব প্রতিবেদক

লিটারপ্রতি ২০ টাকা করে বৃদ্ধি পেয়েছে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম।ফলে ডিজেলের দাম বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫, পেট্রল ১৬০ এবং অকটেন ১৬৫ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

এর আগে ডিজেল ১১৫, কেরোসিন ১৩৫, পেট্রল ১৪০ এবং অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হয়েছে। অর্থাৎ এক দিনেই চার ধরনের জ্বালানির দাম ২০ টাকা করে বাড়ল।

বার্তায় বলা হয়,মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে দেশে তা পুরোপুরি সমন্বয় করা হয়নি। এতে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

এর আগে ১৯ এপ্রিল থেকে ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়। একই সময়ে কেরোসিন ১৮, পেট্রল ১৯ এবং অকটেন ২০ টাকা বাড়ানো হয়। জুনে কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম আরও ৫ টাকা করে বাড়ে। এরপর জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর পর্যন্ত দাম অপরিবর্তিত ছিল।



ফেসবুকে আমরা