September 13, 2026, 4:56 pm
শিরোনাম :
ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও স্ত্রীর ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ বিআরটিসির চট্টগ্রাম ট্রাক ডিপো: অভিযোগের স্তরে স্তরে অনিয়মের প্রশ্ন বিএনপি পরিবারের ব্যবসা-বাণিজ্যে হামলা-হয়রানির অভিযোগ ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি ১৫ দিনের মধ্যে সুপেয় পানি সরবরাহের দাবি কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মুগদা ফাঁড়িতে অভিযোগের ছায়া ‎চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণে, মোহাম্মদ তাহের। মুগদা মেডিকেলের ওয়ার্ড থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য ঢামেকে প্রেরণ

আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৮৮ কোটি ৭০ লাখ ডলার

আমাদের কলম অনলাইন ডেস্ক

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩২ দশমিক ৬ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৭ আগস্ট একদিনেই প্রবাসীরা ৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।

এদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৪৭৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ৩৯০ কোটি ২০ লাখ মার্কিন ডলার। ফলে অর্থবছরের প্রথম দেড় মাসে প্রবাসী আয়ের বার্ষিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২১ দশমিক ৬ শতাংশ।



ফেসবুকে আমরা