September 20, 2026, 11:24 am
শিরোনাম :
নবাগত শিক্ষার্থীদের পাশে নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদল। থানার সামনে/হেফাজতে থাকা গাড়িতে আগুন, চাঞ্চল্য! আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার সামিউল ইসলাম চৌধুরী ইউপি চেয়ারম্যান হলে উন্মোচিত হতে পারে উন্নয়নের নব দিগন্ত। পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে বাস ইজি বাইক মুখোমুখি সংঘর্ষ; নিহত ৪  পটুয়াখালীতে গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের নির্মানাধীন ভবনে দুর্ঘটনা একজন নির্মাণ শ্রমিক নিহত, আহত-৩  বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নাসিরনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচি উদযাপন চৌদ্দগ্রামে স্থানীয় নির্বাচনে আবুল হাসানাত জোবায়েরকে যোগ্য প্রার্থী হিসাবে মনে করেন, সর্বস্তরের জনগন।  নাসিরনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার কমিটি গঠনঃ ওমর ফারুক সভাপতি ও ছায়মা আক্তার সম্পাদক

নবাগত শিক্ষার্থীদের পাশে নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদল।

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর

(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে

একাদশ শ্রেণিতে ভর্তিইচ্ছুক কার্যক্রমে নবাগত ছাত্র-ছাত্রীদের সহযোগিতা ও প্রয়োজনীয় তথ্য প্রদানের লক্ষ্যে নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে হেল্প ডেস্ক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

আজ রবিবার ২০ সেপ্টেম্বর নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজে ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নবাগত শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান, তথ্য সহায়তা এবং প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে তাদের পাশে দাঁড়ান উপজেলা  ছাত্রদলের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা।

নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের শিক্ষা জীবনের সুন্দর ও সফল পথচলা কামনা করা হয়।

উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশকে এগিয়ে নেবে। তারা আরও বলেন, ভর্তি পরীক্ষার্থীরা যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারে, সেই বিষয়ে সংগঠন সহযোগিতা অব্যাহত রাখবে।

ছাত্রদলের এ আয়োজনকে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে প্রশংসা করেছেন উপজেলা বাসী।



ফেসবুকে আমরা