
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে ভর্তিইচ্ছুক কার্যক্রমে নবাগত ছাত্র-ছাত্রীদের সহযোগিতা ও প্রয়োজনীয় তথ্য প্রদানের লক্ষ্যে নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে হেল্প ডেস্ক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
আজ রবিবার ২০ সেপ্টেম্বর নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজে ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নবাগত শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান, তথ্য সহায়তা এবং প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে তাদের পাশে দাঁড়ান উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা।

নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের শিক্ষা জীবনের সুন্দর ও সফল পথচলা কামনা করা হয়।
উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশকে এগিয়ে নেবে। তারা আরও বলেন, ভর্তি পরীক্ষার্থীরা যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারে, সেই বিষয়ে সংগঠন সহযোগিতা অব্যাহত রাখবে।
ছাত্রদলের এ আয়োজনকে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে প্রশংসা করেছেন উপজেলা বাসী।