September 20, 2026, 11:26 am
শিরোনাম :
নবাগত শিক্ষার্থীদের পাশে নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদল। থানার সামনে/হেফাজতে থাকা গাড়িতে আগুন, চাঞ্চল্য! আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার সামিউল ইসলাম চৌধুরী ইউপি চেয়ারম্যান হলে উন্মোচিত হতে পারে উন্নয়নের নব দিগন্ত। পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে বাস ইজি বাইক মুখোমুখি সংঘর্ষ; নিহত ৪  পটুয়াখালীতে গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের নির্মানাধীন ভবনে দুর্ঘটনা একজন নির্মাণ শ্রমিক নিহত, আহত-৩  বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নাসিরনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচি উদযাপন চৌদ্দগ্রামে স্থানীয় নির্বাচনে আবুল হাসানাত জোবায়েরকে যোগ্য প্রার্থী হিসাবে মনে করেন, সর্বস্তরের জনগন।  নাসিরনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার কমিটি গঠনঃ ওমর ফারুক সভাপতি ও ছায়মা আক্তার সম্পাদক

পটুয়াখালীতে গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের নির্মানাধীন ভবনে দুর্ঘটনা একজন নির্মাণ শ্রমিক নিহত, আহত-৩ 

অপূর্ব সরকার

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

 

পটুয়াখালীতে গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের নির্মানাধীন ভবনে দুর্ঘটনায় একজন নির্মাণ শ্রমিক নিহত ও অপর ৩ জন শ্রমিক আহত হয়েছে। আজ শনিবার দুপুর ১ টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা সড়কের পাশে সদর উপজেলার করজাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক সাইদুল মাতব্বর (২০) পাশ^বর্তী বল্লভপুর গ্রামের জাহাঙ্গীর মাতব্বরের ছেলে। আহতরা হচ্ছে একই এলাকার মোসলেম মাতব্বরের ছেলে হাবিব মাতব্বর (৪২), পসরবুনিয়া গ্রামের মৃত মেনাজ সিপাই‘র ছেলে মাসুদ সিপাহি (৩৫) ও হাসেম মাতব্বরের ছেলে জুয়েল মাতব্বর (৩৪)।

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, সাইদুল মাতব্বর বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যায় মারা যান এবং অপর আহত ৩ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং এদের অবস্থা আশংকামুক্ত।

নার্সি কলেজের জনৈক কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, শ্রমিকরা নির্মানাধীন ৪ তলা ভবনের ২য় তলায় বাশেঁর মাচার ওপরে বসে প্লাস্টারের কাজ করছিল। তখন চারজনে একই জায়গায় জড়ো হলে হঠাৎ মাচাটি ভেঙ্গে নিচে পড়ে সকলেরই আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে গুরুতর আহত সাইদুল মাতব্বরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং বাকিদেরকে পটুয়াখালীতে ভর্তি করা হয়।

তবে সন্ধ্যার দিকে বরিশালে সাইদুলের মৃত্যু হয়।

 

তিনি আরও বলেন, আমি প্রতিদিন কাজ তদারকির জন্য ওই ভবনে যাই এবং কাজের সময় সেফটি বেল্ট পড়তে বাধ্য করি। কিন্তু ঘটনা দিন আমি সেখানে যেতে পারিনি এবং শ্রমকিরা সেফটি বেল্ট ছাড়াই কাজ করছিল।

 

এ ব্যাপারে ঘটনার প্রত্যক্ষদর্শী ওই নার্সি কলেজের একজন ইন্সট্রাক্টর মজিবুর রহমান বলেন, আমি ভবনটির পাশেই ছিলাম। হঠাৎ মাচা ভেঙ্গে পড়ার শব্দ ও শ্রমিকদের আহাজারির শুনে ঘটনাস্থলে গয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

 

ওসি মনিরুজ্জামান আরও বলেন এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



ফেসবুকে আমরা