September 20, 2026, 11:26 am
শিরোনাম :
নবাগত শিক্ষার্থীদের পাশে নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদল। থানার সামনে/হেফাজতে থাকা গাড়িতে আগুন, চাঞ্চল্য! আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার সামিউল ইসলাম চৌধুরী ইউপি চেয়ারম্যান হলে উন্মোচিত হতে পারে উন্নয়নের নব দিগন্ত। পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে বাস ইজি বাইক মুখোমুখি সংঘর্ষ; নিহত ৪  পটুয়াখালীতে গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের নির্মানাধীন ভবনে দুর্ঘটনা একজন নির্মাণ শ্রমিক নিহত, আহত-৩  বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নাসিরনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচি উদযাপন চৌদ্দগ্রামে স্থানীয় নির্বাচনে আবুল হাসানাত জোবায়েরকে যোগ্য প্রার্থী হিসাবে মনে করেন, সর্বস্তরের জনগন।  নাসিরনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার কমিটি গঠনঃ ওমর ফারুক সভাপতি ও ছায়মা আক্তার সম্পাদক

চৌদ্দগ্রামে স্থানীয় নির্বাচনে আবুল হাসানাত জোবায়েরকে যোগ্য প্রার্থী হিসাবে মনে করেন, সর্বস্তরের জনগন। 

  মোঃ সফিউল আলম

চৌদ্দগ্রাম প্রতিনিধি।

 

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় বিএনপি নেতা আবুল হাসানাত মিঞা মোহাম্মদ জোবায়েরের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চৌদ্দগ্রাম উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সক্রিয় রয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, আবুল হাসানাত মিঞা মোহাম্মদ জোবায়ের একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। মিথ্যা মামলা ও হয়রানির কারণে তাকে নিজের বাড়িতেও ঠিকমতো থাকতে দেওয়া হয়নি; আশ্রয় নিতে হয়েছে অন্যের বাড়িতে। এত প্রতিকূলতার মাঝেও তিনি অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের খোঁজখবর নিয়েছেন। তার এই মানবিক ও সাহসী ভূমিকা সাধারণ মানুষের মনে গভীর রেখাপাত করেছে।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বাচপুরা এলাকায় একটি মামলায় বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং অসংখ্য নেতাকর্মীর সঙ্গে আবুল হাসানাত মিঞা মোহাম্মদ জোবায়েরও আসামি ছিলেন। সেই মামলায় তাকে কারাবরণও করতে হয়েছে। দলের প্রতি আনুগত্য এবং আদর্শের প্রতি অবিচল থেকে তিনি বিভিন্ন সময়ে হামলা-মামলার শিকার হয়েছেন। এতকিছুর পরও তিনি দলের সিদ্ধান্ত মেনে নিয়ে কর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় থেকেছেন।

উজিরপুর ইউনিয়নবাসী মনে করছেন, আবুল হাসানাত মিঞা মোহাম্মদ জোবায়ের একজন যোগ্য প্রার্থী যিনি ইউনিয়নবাসীর সার্বিক কল্যাণে কাজ করতে পারবেন। তারা আশা করছেন, দল তাকে মনোনয়ন দিয়ে তাদের মাঝে পাঠাবে, যাতে তিনি তার সততা, যোগ্যতা ও ত্যাগের মাধ্যমে ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। তারুণ্য, মেধা ও সাহসকে কাজে লাগিয়ে তিনি এলাকার উন্নয়নের ধারাকে আরও বেগবান করবেন—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।



ফেসবুকে আমরা