September 20, 2026, 12:25 pm
শিরোনাম :
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে শতভাগ বিদেশি মালিকানার প্রস্তাব বাফার আপত্তি, দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা ও বৈদেশিক মুদ্রা ধরে রাখার নীতি চায় সংগঠনটি নবাগত শিক্ষার্থীদের পাশে নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদল। থানার সামনে/হেফাজতে থাকা গাড়িতে আগুন, চাঞ্চল্য! আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার সামিউল ইসলাম চৌধুরী ইউপি চেয়ারম্যান হলে উন্মোচিত হতে পারে উন্নয়নের নব দিগন্ত। পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে বাস ইজি বাইক মুখোমুখি সংঘর্ষ; নিহত ৪  পটুয়াখালীতে গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের নির্মানাধীন ভবনে দুর্ঘটনা একজন নির্মাণ শ্রমিক নিহত, আহত-৩  বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নাসিরনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচি উদযাপন চৌদ্দগ্রামে স্থানীয় নির্বাচনে আবুল হাসানাত জোবায়েরকে যোগ্য প্রার্থী হিসাবে মনে করেন, সর্বস্তরের জনগন। 

নাসিরনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচি উদযাপন

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর

(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদলের ঘোষিত ৭ দিনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১৯ সেপ্টেম্ভর ২০২৬ নাসিরনগরে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়ে।

শনিবার সকাল ১০ ঘটিকার সময় নাসিরনগর কলেজ মোড়ে নাসিরনগর উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে উপজেলার ১৩টি ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

নাসিরনগর উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মীরা কলেজ মোড়সহ আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।কর্মসূচিতে উপজেলা যুবদলের ১৩টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।



ফেসবুকে আমরা