September 18, 2026, 4:00 am
শিরোনাম :
সারাদেশে একযোগে বদলি ৯৯ বিচারক সোনাপুর (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয় এর  ব্যবস্হাপনা কমিটি অনুমোদন সোনাপুর (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয় এর  ব্যবস্হাপনা কমিটি অনুমোদন কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত  গ্রাহকদের সেবাই আমাদের মূল অঙ্গীকার, এই স্লোগানকে সামনে রেখে শুভ উদ্ভোধন হলো মিয়াবাজার চৌধুরী ফার্মেসী। ঈশ্বরদীতে যুবদলের মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। দুমকিতে থানায় অভিযোগ শালিস-মীমাংসা করেও প্রতিকার নেই মেয়েকে বখাটে সাইফুলের হাত থেকে বাঁচাতে ইউএনওর দ্বারস্থ মা ই/এম প্রকৌশলী বাসার দম্পতিকে ঘিরে ‘প্রপার্টি ব্যবসার’ অভিযোগ পটুয়াখালীতে ৩টি স্কুলের ৮০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সনদপত্র ও পুরস্কার প্রদান রাজউকের নিয়ম-নীতি উপেক্ষা করে মুগদায় বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সারাদেশে একযোগে বদলি ৯৯ বিচারক

Reporter Name

দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। বদলির তালিকায় রয়েছেন জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ এবং দুই সিভিল জজ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনগুলোতে জেলা জজ, অতিরিক্ত জেলা জজসহ অধস্তন আদালতের বিভিন্ন পর্যায়ের বিচারকদের বদলির আদেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমেই এসব বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বদলি হওয়া বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার নির্ধারিত কর্মকর্তার কাছে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।



ফেসবুকে আমরা