September 18, 2026, 4:01 am
শিরোনাম :
সারাদেশে একযোগে বদলি ৯৯ বিচারক সোনাপুর (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয় এর  ব্যবস্হাপনা কমিটি অনুমোদন সোনাপুর (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয় এর  ব্যবস্হাপনা কমিটি অনুমোদন কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত  গ্রাহকদের সেবাই আমাদের মূল অঙ্গীকার, এই স্লোগানকে সামনে রেখে শুভ উদ্ভোধন হলো মিয়াবাজার চৌধুরী ফার্মেসী। ঈশ্বরদীতে যুবদলের মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। দুমকিতে থানায় অভিযোগ শালিস-মীমাংসা করেও প্রতিকার নেই মেয়েকে বখাটে সাইফুলের হাত থেকে বাঁচাতে ইউএনওর দ্বারস্থ মা ই/এম প্রকৌশলী বাসার দম্পতিকে ঘিরে ‘প্রপার্টি ব্যবসার’ অভিযোগ পটুয়াখালীতে ৩টি স্কুলের ৮০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সনদপত্র ও পুরস্কার প্রদান রাজউকের নিয়ম-নীতি উপেক্ষা করে মুগদায় বহুতল ভবন নির্মাণের অভিযোগ

রাজউকের নিয়ম-নীতি উপেক্ষা করে মুগদায় বহুতল ভবন নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

সেটব্যাক না মেনেই পাশের বাড়ির গা ঘেঁষে নির্মাণ, অগ্নিনিরাপত্তা ও তদারকি নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মুগদা আনন্দধারা ব্রিজ সংলগ্ন এলাকায় রাজউকের অনুমোদিত নকশা ও নির্মাণবিধি না মেনে একটি বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ভবনটির নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, নির্ধারিত সাইট সেটব্যাক বা ভবনের চারপাশে বাধ্যতামূলক ফাঁকা জায়গা না রেখেই পাশের বাড়ির গা ঘেঁষে নির্মাণকাজ চালানো হচ্ছে।

স্থানীয়দের দাবি, নির্মাণাধীন ভবনটিতে অনুমোদিত নকশা ও প্রচলিত বিল্ডিং কোড যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। বিশেষ করে ভবনের চারপাশে প্রয়োজনীয় জায়গা না থাকায় অগ্নিনিরাপত্তা, আলো-বাতাস চলাচল এবং জরুরি পরিস্থিতিতে উদ্ধারকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

ভবনটির মালিক রফিকের কাছে নির্মাণবিধি ও অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, “আমি একা না, আরও অনেকেই অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করছে। তাই আমিও করছি।” তার এই বক্তব্য নির্মাণকাজের বৈধতা নিয়ে আরও প্রশ্নের জন্ম দিয়েছে।

অন্যদিকে ভবনটির কেয়ারটেকার বাচ্চু বলেন, “রাজউকের ইন্সপেক্টররা আসে, কিছুক্ষণ বসে থাকে, তারপর আবার চলে যায়।” তার এই বক্তব্যের পর ভবন নির্মাণে রাজউকের নিয়মিত পরিদর্শন ও তদারকি কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে।

নগর পরিকল্পনা সংশ্লিষ্টদের মতে, নির্মাণের শুরুতেই অনুমোদিত নকশা ও বিল্ডিং কোড অনুসরণ নিশ্চিত করা জরুরি। সেটব্যাকসহ নিরাপত্তা-সংক্রান্ত বিধান উপেক্ষা করা হলে ভবিষ্যতে অগ্নিকাণ্ড, ভূমিকম্প বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে ঝুঁকি বাড়তে পারে।

স্থানীয় সচেতন মহল বলছে, অভিযোগটি দ্রুত তদন্ত করে ভবনটির অনুমোদিত নকশা, নির্মাণের বৈধতা ও সেটব্যাকের বিষয়টি যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে নিয়মবহির্ভূত নির্মাণ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তবে ভবনটির মালিকের বক্তব্যের পাশাপাশি রাজউক কর্তৃপক্ষের বক্তব্য ও অনুমোদিত নকশার তথ্য যাচাই করা হলে অভিযোগটির প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে।



ফেসবুকে আমরা