September 14, 2026, 4:59 pm
শিরোনাম :
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে রায়না চক্রের নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম খাল-ড্রেন দখল ও দূষণমুক্ত রাখার দায়িত্ব নাগরিকদেরও নিতে হবে মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: টুর্নামেন্টের ফাইনাল খেলায়, বক্তব্যে মোঃ মনির হোছাইন।  নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত বাউফলে যুবদল পরিচয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ পটুয়াখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও স্ত্রীর ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ বিআরটিসির চট্টগ্রাম ট্রাক ডিপো: অভিযোগের স্তরে স্তরে অনিয়মের প্রশ্ন

ডেঙ্গু মোকাবেলায় পটুয়াখালী হাসপাতালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

 

ডেঙ্গুর প্রভাব প্রতিরোধে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মোঃ সাইফুল আজম রঞ্জু। ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ এস এম কবির হাসানের সভাপতিত্বে কর্মসূচিতে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ জিয়াউল করিম পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন সহ হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ কর্মসূচির আওতায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন করে মশার ঔষধ স্প্রে করা হয়।

বক্তারা বলেন ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা নিলেই হবে না প্রত্যেককে সচেতন হতে হবে নিজের চারপাশ পরিস্কার রাখতে হবে এবং ঘুমানোর সময় মশারি টাঙ্গাতে হবে।সকলের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।



ফেসবুকে আমরা