September 14, 2026, 6:39 pm
শিরোনাম :
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে রায়না চক্রের নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম খাল-ড্রেন দখল ও দূষণমুক্ত রাখার দায়িত্ব নাগরিকদেরও নিতে হবে মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: টুর্নামেন্টের ফাইনাল খেলায়, বক্তব্যে মোঃ মনির হোছাইন।  নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত বাউফলে যুবদল পরিচয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ পটুয়াখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও স্ত্রীর ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ বিআরটিসির চট্টগ্রাম ট্রাক ডিপো: অভিযোগের স্তরে স্তরে অনিয়মের প্রশ্ন

দুর্গাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

সিহাব আলম সম্রাট, রাজশাহী:

সিহাব আলম সম্রাট, রাজশাহী:

 

‘সাক্ষরতা অর্জন করি, মানুষ,পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা —এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও পরবর্তী আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের মিনি হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।

সভাপতির বক্তব্যে ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, “একটি জ্ঞানভিত্তিক ও দক্ষ সমাজ গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। কেবল অক্ষরজ্ঞান অর্জনের মধ্যেই সাক্ষরতা সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি নাগরিককে আধুনিক ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। শতভাগ সাক্ষরতা অর্জনে উপজেলা প্রশাসন ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর অফিসার ইনচার্জ শ্রী পঞ্চনন্দ সরকার,উপজেলা প্রকৌশলী রায়হানুল হক,উপজেলা শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান,উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন,মুক্তিযোদ্ধা কমান্ডার আনিসুর রহমান,

উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন,উপজেলা সমাজসেবা অফিসার আ,ন,ম,রাকিবুল হোসেন, দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় ক্রিয়া শিক্ষক আবু আরিফ রুবেল,আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা । সভায় বক্তারা নিরক্ষরতা দূরীকরণ ও প্রান্তিক পর্যায়ে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।



ফেসবুকে আমরা