September 14, 2026, 5:50 pm
শিরোনাম :
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে রায়না চক্রের নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম খাল-ড্রেন দখল ও দূষণমুক্ত রাখার দায়িত্ব নাগরিকদেরও নিতে হবে মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: টুর্নামেন্টের ফাইনাল খেলায়, বক্তব্যে মোঃ মনির হোছাইন।  নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত বাউফলে যুবদল পরিচয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ পটুয়াখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও স্ত্রীর ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ বিআরটিসির চট্টগ্রাম ট্রাক ডিপো: অভিযোগের স্তরে স্তরে অনিয়মের প্রশ্ন

রাজশাহীর পুঠিয়ায় অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপির নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিহাব আলম সম্রাট, রাজশাহী

সিহাব আলম সম্রাট, রাজশাহী

 

রাজশাহীর পুঠিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১লা সেপ্টেম্বর মঙ্গলবার সকালে অনুষ্ঠানের শুরুতে দলীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও কবুতর উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়। নজরুল মণ্ডলের মিলপ্রাঙ্গন থেকে র‍্যালিটি শুরু হয়ে পুঠিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন নিয়ে পুঠিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপি।

সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস তুলে ধরেন। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামীর কর্মপন্থা নিয়েও আলোচনা হয়।

রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপি বলেন,”বিএনপি জনগণের দল। শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা শপথ নিচ্ছি, জনগণকে সাথে নিয়ে দেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করব”।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।



ফেসবুকে আমরা