September 14, 2026, 7:34 pm
শিরোনাম :
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে রায়না চক্রের নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম খাল-ড্রেন দখল ও দূষণমুক্ত রাখার দায়িত্ব নাগরিকদেরও নিতে হবে মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: টুর্নামেন্টের ফাইনাল খেলায়, বক্তব্যে মোঃ মনির হোছাইন।  নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত বাউফলে যুবদল পরিচয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ পটুয়াখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও স্ত্রীর ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ বিআরটিসির চট্টগ্রাম ট্রাক ডিপো: অভিযোগের স্তরে স্তরে অনিয়মের প্রশ্ন

ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করলেন ড. মুঃ মিজানুর রহমান এমপি!

(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করলেন, ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি ড. মুঃ মিজানুর রহমান।

তিনি রোববার (২৩ আগষ্ট ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলা হাসপাতালের হলরুমে উপজেলা হাসপাতালের সার্বিক উন্নয়নে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় সভা করেন। স্থানীয় এমপির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক, বীরমুক্তিযোদ্ধা মোঃ তৈমুর হোসেন।

 

নবাগত উপজেলা স্বাস্থ্য-পরিবার পরিকল্পনা অফিসার ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ মাহমুদুর রহমান উপস্থিতিতে অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ শামসুদ্দিন আলকেশ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ লোকমান আলী, সেক্রেটারি মাওলানা মোঃ তৌহিদুল ইসলামসহ উপজেলা জামায়াতের নেতাকর্মী এবং উপজেলা হাসপাতালের কর্মকর্তাগণ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

এ সময় অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি হাসপাতালের রুগীদের ও হাসপাতাল কর্তৃপক্ষের সার্বিক  কাজ বিশেষ করে রুগীদের জন্য তথা এ প্রচণ্ড গরমের কথা চিন্তা করে এবং বিদ্যুত বিভ্রাটের কারণে একটি আইপিএস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের হাতে তুলে দেন। আইপিএস তুলে দেয়ার পরে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ক্বারী মাওলানা মোঃ আলাউদ্দিন।

পরে তিনি আলাদাভাবে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি কর্তৃপক্ষের সাথে হাসপাতালের সার্বিক সমস্যার সমাধানে আলোচনায় এমপি ড. মুঃ মিজানুর রহমান তার পক্ষ থেকে আপ্রাণ প্রচেষ্টা চালাবেন বলে আশ্বাস প্রদান করেন।

এছাড়াও এমপি ড. মুঃ মিজানুর রহমান রোববার সকাল সাড়ে ৯টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত ভোলাহাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা পরিদর্শন ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গণসংযোগ করেন বলে লিখিতভাবে জানান উপজেলা জামায়াতের আমীর ও সেক্রেটারী-মাওলানা মোঃ শামসুদ্দিন আলকেশ ও মাওলানা মোঃ তৌহিদুর রহমান।

 



ফেসবুকে আমরা