September 14, 2026, 7:36 pm
শিরোনাম :
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে রায়না চক্রের নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম খাল-ড্রেন দখল ও দূষণমুক্ত রাখার দায়িত্ব নাগরিকদেরও নিতে হবে মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: টুর্নামেন্টের ফাইনাল খেলায়, বক্তব্যে মোঃ মনির হোছাইন।  নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত বাউফলে যুবদল পরিচয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ পটুয়াখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও স্ত্রীর ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ বিআরটিসির চট্টগ্রাম ট্রাক ডিপো: অভিযোগের স্তরে স্তরে অনিয়মের প্রশ্ন

বিক্রয় পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান BSPA’র জাতীয় সম্মেলনে সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক জহির রায়হান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

 

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ আরিফুর রহমানকে সভাপতি এবং মোঃ জহির রায়হানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

২১ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত দার্শনিক, কবি ও চিন্তাবিদ ফরহাদ মজহার। প্রধান আলোচক ছিলেন জাতীয় জনতার জোটের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নুরুজ্জামান হীরা। এছাড়া আকিজ বেকার্স গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার মমিনুর রহমান খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অতিথিরা উপস্থিত ছিলেন।

 

জাতীয় সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের কণ্ঠভোটে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নেতৃবৃন্দ নির্বাচিত হন।

নবনির্বাচিত কমিটির পদধারীরা হলেন—সাংগঠনিক সম্পাদক মোঃ মইন উদ্দিন গাজী, দপ্তর সম্পাদক মোঃ মানিক মিঞা, অর্থ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আল আমিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ শাকিল আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হক এবং কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম।

সম্মেলনে নবনির্বাচিত সভাপতি মোঃ আরিফুর রহমান বলেন, সংগঠনের বাকি পদগুলো আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করা হবে। তিনি দেশের সব বিক্রয় পেশাজীবীকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

 

সম্মেলনে বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিক্রয় পেশাজীবীরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তবে কর্মক্ষেত্রে ন্যায্য অধিকার, চাকরির নিরাপত্তা এবং সুনির্দিষ্ট নীতিমালার অভাবে অনেক বিক্রয় পেশাজীবী নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

তারা বলেন, বিক্রয় পেশাজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত মর্যাদা বৃদ্ধিতে বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনকে আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আশা প্রকাশ করেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত হলে বিক্রয় পেশাজীবীদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

নবনির্বাচিত সভাপতি মোঃ আরিফুর রহমান বলেন, “একতাই শক্তি, একতাই মুক্তি”—এই মূলমন্ত্রকে সামনে রেখে সকল বিক্রয় পেশাজীবীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় BSPA কাজ করে যাবে।



ফেসবুকে আমরা