September 14, 2026, 7:35 pm
শিরোনাম :
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে রায়না চক্রের নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম খাল-ড্রেন দখল ও দূষণমুক্ত রাখার দায়িত্ব নাগরিকদেরও নিতে হবে মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: টুর্নামেন্টের ফাইনাল খেলায়, বক্তব্যে মোঃ মনির হোছাইন।  নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত বাউফলে যুবদল পরিচয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ পটুয়াখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও স্ত্রীর ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ বিআরটিসির চট্টগ্রাম ট্রাক ডিপো: অভিযোগের স্তরে স্তরে অনিয়মের প্রশ্ন

বাউফল বিএনপির সদস্য সচিবকে ঘিরে ভাইরাল অডিও, ‘ষড়যন্ত্র’ অভিযোগ নেতাদের

আমাদের কলম অনলাইন ডেস্ক

পটুয়াখালী প্রতিনিধি।।

 

বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিওকে কেন্দ্র করে দলটির বিরুদ্ধে ‘ষড়যন্ত্র ও হয়রানি’ চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতারা। তারা দাবি করেছেন, একপাক্ষিক ওই অডিও ছড়িয়ে দলকে দুর্বল করার চেষ্টা চলছে।

শনিবার বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে বাউফল উপজেলা বিএনপির একাধিক নেতা এ মন্তব্য করেন। তারা বলেন, সম্প্রতি সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে অডিওটি মনোযোগ দিয়ে শুনে তাদের কাছে এটি একপাক্ষিক বলে মনে হয়েছে।

নেতারা আরও বলেন, অডিওতে যাকে অপর প্রান্তের ব্যক্তি হিসেবে দাবি করা হচ্ছে, তার তো কোনো কণ্ঠ শোনা যায় না। এতে করে অডিওটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের মতে, এটি পরিকল্পিতভাবে ছড়িয়ে বিএনপিকে বিব্রত করার একটি অপচেষ্টা।

ফেসবুক পোস্টে তারা উল্লেখ করেন, নির্বাচনের সময় যারা ‘ধানের শীষ’-এর বিরোধিতা করেছিলেন, তারাই এখন নানা কৌশলে মাঠে সক্রিয় রয়েছেন। তাদের দাবি, আপেল মাহমুদ ফিরোজ অতীতে প্রকাশ্য সভা-সমাবেশে ধানের শীষের পক্ষে কাজ করেছেন।

স্হানীয় নেতারা প্রশ্ন তুলে বলেন, অডিওটি যদি এত গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে নির্বাচনের পরপরই কেন তা প্রকাশ করা হয়নি। তাদের অভিযোগ, সামনে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল বিএনপিকে আরও দুর্বল বা ‘ভ্যানিশ’ করার পরিকল্পনা বাস্তবায়নে এমন অপপ্রচার চালাচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।#



ফেসবুকে আমরা