September 14, 2026, 6:50 pm
শিরোনাম :
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে রায়না চক্রের নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম খাল-ড্রেন দখল ও দূষণমুক্ত রাখার দায়িত্ব নাগরিকদেরও নিতে হবে মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: টুর্নামেন্টের ফাইনাল খেলায়, বক্তব্যে মোঃ মনির হোছাইন।  নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত বাউফলে যুবদল পরিচয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ পটুয়াখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও স্ত্রীর ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ বিআরটিসির চট্টগ্রাম ট্রাক ডিপো: অভিযোগের স্তরে স্তরে অনিয়মের প্রশ্ন

চৌদ্দগ্রামে মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। 

মোঃ সফিউল আলম চৌদ্দগ্রাম প্রতিনিধি

মোঃ সফিউল আলম চৌদ্দগ্রাম প্রতিনিধি।

 

কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের ভৌয়াই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । শুক্রবার বিকেলে জাঁকজমক ভাবে ভৌয়াই মাঠে আয়োজিত খেলায় ট্রাইব্রেকারে বাঙ্গালমুড়ি ফুটবল একাদশ ৩-২ গোলে বসুয়ারা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় । পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর ছাত্র শিবিরের সাবেক প্রচার সম্পাদক মোঃ মনির হোছাইন মজুমদার। এই সময় প্রধান অতিথি বক্তব্যে উল্লেখ করে লেন, মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলার বিকল্প নেই। তাই, খেলার প্রতি যুবকদের আগ্রহ বাড়াতে সকলকে উদ্যোগী হতে হবে। যুবকরা খেলায় মনোযোগী হলে সমাজে অপরাধ কমে যাবে। যুবকদের মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে যুবকদের সাতে আগেও ছিলাম এখনো আছি।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মহিউদ্দিন রনির সভাপতিত্বে, আআয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার হুমায়ুন কবির, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এমদাদুল হক এমদাদ, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সহ সভাপতি মু, জহির, সৌদি আরব প্রবাসী খোরশেদ আলম মজুমদার, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জহির, জাহের, কামাল, মেহেদী, মহিন, নাইম, রাকিব, এনামূল, ফারুক, শরীফসহ বিভিন্ন পর্যায়ের যুব সমাজের নেতৃবৃন্দ। খেলা দেখতে উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রামের বিপুল সংখ্যক খেলাপ্রেমী উৎসুক যুব ও কিশোর।



ফেসবুকে আমরা