September 14, 2026, 8:24 pm
শিরোনাম :
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে রায়না চক্রের নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম খাল-ড্রেন দখল ও দূষণমুক্ত রাখার দায়িত্ব নাগরিকদেরও নিতে হবে মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: টুর্নামেন্টের ফাইনাল খেলায়, বক্তব্যে মোঃ মনির হোছাইন।  নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত বাউফলে যুবদল পরিচয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ পটুয়াখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও স্ত্রীর ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ বিআরটিসির চট্টগ্রাম ট্রাক ডিপো: অভিযোগের স্তরে স্তরে অনিয়মের প্রশ্ন

হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে হেরিটেজ রান, অংশ নিলেন সহস্রাধিক নাগরিক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা হেরিটেজ রান’।

শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হওয়া এ হেরিটেজ রানে এক হাজারের বেশি নাগরিক অংশ নেন। ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ মাসব্যাপী উৎসবের অংশ হিসেবে আয়োজন করা হয় এ কর্মসূচি।

রানটি মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়ে কাকরাইল, রমনা, শাহবাগ, কাটাবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, পলাশী, লালবাগ কেল্লা ও শহিদনগর হয়ে সোয়ারিঘাটে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারী রানারদের ডিএসসিসির পক্ষ থেকে পদক ও সনদ দেওয়া হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার পাশাপাশি দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে আরও পরিচিত হওয়ার সুযোগ পাবে।

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। নগরবাসী ও ব্যবসায়ীরা দায়িত্বশীল হলে ঢাকা শহরকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তোলা সম্ভব।

ঢাকার ৪১৬ বছর পূর্তি ও ‘ঢাকা দিবস’ উপলক্ষে ১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের আয়োজন করেছে ডিএসসিসি। উৎসবে নাট্যোৎসব, নৌকাবাইচ, হেরিটেজ ক্রুজ, চলচ্চিত্র প্রদর্শনী, শোভাযাত্রাসহ নানা কর্মসূচি রয়েছে।



ফেসবুকে আমরা