September 14, 2026, 7:44 pm
শিরোনাম :
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে রায়না চক্রের নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম খাল-ড্রেন দখল ও দূষণমুক্ত রাখার দায়িত্ব নাগরিকদেরও নিতে হবে মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: টুর্নামেন্টের ফাইনাল খেলায়, বক্তব্যে মোঃ মনির হোছাইন।  নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত বাউফলে যুবদল পরিচয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ পটুয়াখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও স্ত্রীর ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ বিআরটিসির চট্টগ্রাম ট্রাক ডিপো: অভিযোগের স্তরে স্তরে অনিয়মের প্রশ্ন

পটুয়াখালীতে নানা কর্মসূচিতে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীতে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা বিএনপির উদ্যোগে জেলা কার্যালয়ে কুরআন খতম ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির অন্যতম নেতা ও সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলনসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

এ সময় প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

এছাড়াও বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বিভিন্ন মসজিদ ও মন্দিরে দোয়া, বিশেষ প্রার্থনাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিএনপির নেতাকর্মীরা বলেন, গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর জন্মদিন উপলক্ষে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করছেন।



ফেসবুকে আমরা