September 14, 2026, 8:13 pm
শিরোনাম :
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে রায়না চক্রের নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম খাল-ড্রেন দখল ও দূষণমুক্ত রাখার দায়িত্ব নাগরিকদেরও নিতে হবে মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: টুর্নামেন্টের ফাইনাল খেলায়, বক্তব্যে মোঃ মনির হোছাইন।  নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত বাউফলে যুবদল পরিচয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ পটুয়াখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও স্ত্রীর ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ বিআরটিসির চট্টগ্রাম ট্রাক ডিপো: অভিযোগের স্তরে স্তরে অনিয়মের প্রশ্ন

চাঁদাবাজি-ছিনতাই-মাদক ঠেকাতে যাদের ফোন দিই তারাই গডফাদার : এডিসি জুয়েল

আমাদের কলম অনলাইন ডেস্ক

চাঁদাবাজি-ছিনতাই-মাদক কারবারিকে ধরতে যাদের ফোন দিই, তদন্তে দেখা গেল তারাই গডফাদার বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা। সম্প্রতি রাজধানীর মোহম্মদপুর এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান তিনি।

এডিসি জুয়েল রানা বলেন, আমরা যখন তদন্ত করতে গেলাম দেখলাম এমন এমন ভালো ভালো লোকজনের নাম চলে আসতেছে যে যাদের আমরা বিভিন্ন সময়ে মাদক, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং ঠেকানোর জন্য ফোন দিই। যাদের এলাকায় সম্মান আছে অবস্থান আছে পদ-পদবী আছে দেখা গেলে এরাই হচ্ছে মাদকের গডফাদার, কিশোর গ্যাং ছিনতাইকারীর গডফাদার।

তিনি বলেন, এসব সম্মানিত ব্যক্তিরা আলোচিত শীর্ষ সন্ত্রাসীদের দাওয়াত দিয়ে ডেকে নিয়ে আসতেছে। ডেকে নিয়ে আসার উদ্দেশ্য সামনে কাউন্সিলর নির্বাচন করবে, এদের সহযোগিতা চাই। জনগণের সহযোগিতা দরকার নাই।

পুলিশের এই কর্মকর্তা জানান, আমরা এদের নাম একদম লিস্ট ধরে ধরে ধরে সরকারকে জানাইছি। ইনশাআল্লাহ কঠিন সিদ্ধান্ত হবে, ইতিমধ্যে সিদ্ধান্ত আসছে। আমরা আজকেই কয়েকজনকে ধরছি। আপনারা হয়তো নিউজে পাবেন। আমরা কয়েকজনকে একদম এই লিস্ট থেকে ধরেছি এবং বাকিগুলো আমরা ধরে ফেলব, ইনআশাল্লাহ।



ফেসবুকে আমরা