September 14, 2026, 9:07 pm
শিরোনাম :
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে রায়না চক্রের নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম খাল-ড্রেন দখল ও দূষণমুক্ত রাখার দায়িত্ব নাগরিকদেরও নিতে হবে মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: টুর্নামেন্টের ফাইনাল খেলায়, বক্তব্যে মোঃ মনির হোছাইন।  নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত বাউফলে যুবদল পরিচয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ পটুয়াখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও স্ত্রীর ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ বিআরটিসির চট্টগ্রাম ট্রাক ডিপো: অভিযোগের স্তরে স্তরে অনিয়মের প্রশ্ন

জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক:

জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিসেননন র নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ঘোষণা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহিদুর রহমান টেপা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মোঃ মাহফুজুর রহমান সবুজ। সভায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, শিক্ষার্থীদের অধিকার এবং জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে করণীয় নিয়ে আলোচনা করা হয়। জিয়া গবেষণা পরিষদ কমিটির দপ্তর সম্পাদক মোঃ রিপন হোসেন সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ জলিলুর রহমান, সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান, সহ-সভাপতি মোঃ আক্তার ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পারভেজ এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ হাইয়ুল ফকির ফাহিম।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে দেশের গণতন্ত্র, শিক্ষা ও উন্নয়নের রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে, সাংগঠনিক ঐক্য বজায় রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান বক্তারা।



ফেসবুকে আমরা