July 30, 2026, 3:31 pm
শিরোনাম :
ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ ‘মূল হোতাদের আড়াল করতেই রাজনৈতিকভাবে জড়ানোর চেষ্টা’ সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট কর না বাড়িয়ে রাজস্ব বাড়ানোর লক্ষ্য, উন্নয়ন খাতে ১,৯০৪ কোটি টাকা পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত নন্দীপাড়া ব্রিজ থেকে বাসাবো বিশ্বরোড: ভাঙা সড়কে প্রতিদিন ঝুঁকি, কবে মিলবে স্বস্তি? পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

সম্রাট অশোকের ‘কলিঙ্গ’ যুদ্ধের ছায়ায় যাত্রীকের প্রথম অ্যালবাম

নিজস্ব প্রতিবেদক

 

নতুন বাংলা রক ব্যান্ড যাত্রীক নিয়ে আসছে তাদের প্রথম অ্যালবাম ‘কলিঙ্গ’। যুদ্ধের দামামা পেরিয়ে শান্তি ও বোধির দিকে যাত্রার আহ্বানে সাজানো হয়েছে তরুণদের হাতে গড়া এ ব্যান্ডের প্রথম অ্যালবাম। ইতিমধ্যেই অ্যালবামের গানগুলো প্রকাশ করতে শুরু করেছে তারা। সম্প্রতি প্রকাশিত হয়েছে অ্যালবামের প্রথম গান ‘মুছে দাও’।

গানের কথায় উঠে এসেছে ভেতরের দ্বন্দ্ব, স্মৃতির ভার থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা এবং কিছুটা দার্শনিক প্রশ্নবোধ। প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। যাত্রীকের নিজস্ব লেখা ও সুরের কারণে গানটি ভিন্নমাত্রা পেয়েছে বলে মত সংগীত-শ্রোতাদের।

অ্যালবাম ‘কলিঙ্গ’ প্রসঙ্গে ব্যান্ডের ভোকাল ও গীতিকার নাহিদ হাসান বলেন, “‘কলিঙ্গ’ আসলে একটি মানবিক রূপান্তরের গল্প। সম্রাট অশোকের জীবনের পরিবর্তন, কলিঙ্গ যুদ্ধের পর তার মানসিক ভাঙন ও পুনর্গঠনের যাত্রাই আমরা সংগীতের ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি।”

তিনি আরও জানান, অ্যালবামটি অন্ধকার থেকে আলোর দিকে যাত্রার প্রতীক, যেখানে যুদ্ধ থেকে শান্তি ও বোধির দিকে পরিবর্তনই মূল ভাবনা।

মোট ৭টি গান নিয়ে সাজানো এই অ্যালবামে শিরোনাম গান ‘কলিঙ্গ’ পুরো কনসেপ্টের মূল ভিত্তি হিসেবে কাজ করবে বলে জানা গেছে। ব্যান্ড সূত্রে আরও জানানো হয়েছে, অ্যালবামের বাকি গানগুলো পর্যায়ক্রমে প্রকাশ করা হবে, যেখানে প্রতিটি গানেই থাকবে আলাদা গল্প ও সাউন্ড এক্সপেরিমেন্ট।

উল্লেখ্য, যাত্রীক ২০১৮ সালে যাত্রা শুরু করে। শুরু থেকেই তারা এক্সপেরিমেন্টাল রক ও কনসেপ্ট-নির্ভর কাজের মাধ্যমে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছে।

ব্যান্ডের বর্তমান লাইন আপ:

তন্ময় মজুমদার – মিউজিক অ্যারেঞ্জমেন্ট, ইলেকট্রিক গিটার

রায়হান অনাবিল – বেজ গিটার

নাহিদ হাসান – ভোকাল ও লিরিক/টিউন

সাকিব তন্ময় – ড্রামস



ফেসবুকে আমরা