June 14, 2026, 6:10 am
শিরোনাম :
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ব্রাজিল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সমর্থকদের জন্য প্রীতিভোজের আয়োজন। নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই সিরাজদিখানে জমি বিরোধে ছয়জনকে জখমের ঘটনায় ইউপি সদস্য আনোয়ার হোসেন নিলয় গ্রেফতার কসবায় দুই গ্রামবাসীর সং’ঘ’র্ষ, আ’হত ৬০ সিরাজদিখানে পুলিশের ১২ ঘণ্টার ঝটিকা অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১৪ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মোবাইলে প্রাণনাশের হুমকির অভিযোগ, মুগদা থানায় জিডি হানি ট্র্যাপ চক্রের গডফাদারের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মোবাইলে প্রাণনাশের হুমকি, মুগদা থানায় জিডি। সিরাজদিখানে ব্যক্তি উদ্যোগে নির্মিত কাঠের ব্রীজের শুভ উদ্বোধন মুগদায় হানি ট্র্যাপ চক্রের সদস্যদের গডফাদার হিজড়া মৌসুমী ও মাদক ব্যবসায়ী রুমার আতংকে এলাকাবাসী

শাকিবের ‘রকস্টার’ থেকে আলোচনায় সুনিধি, ছবিতে জেনে নিতে পারেন কলকাতার এই গায়িকাকে

অনলাইন ডেস্ক

শাকিব খানের ‘রকস্টার’ সিনেমায় সংক্ষিপ্ত উপস্থিতি দিয়েই দর্শকের নজর কাড়েন গায়িকা সুনিধি নায়েক। পর্দায় তাঁর উপস্থিতি খুব বেশি না হলেও দর্শকদের একটি বড় অংশ তাঁকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। এমনকি শাকিব খান নিজেও এক সাক্ষাৎকারে মন্তব্য করেন, ‘সিনেমায় সুনিধির উপস্থিতি আরও কিছুটা বেশি হলে ভালো হতো।’ গানের জগতের পরিচিত মুখ সুনিধিকে নিয়ে শাকিবের সেই মন্তব্যের পর থেকেই ঢালিউড দর্শকদের কাছে নতুন করে পরিচিতি পাচ্ছেন সুনিধি, রয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায়। ১২টি ছবি থেকে জেনে নেওয়া যাক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সুনিধি সম্পর্কে–

গানের জগৎ থেকে বিনোদন অঙ্গনে পরিচিতি পাওয়া সুনিধি নায়েক এখন চলচ্চিত্র দর্শকদেরও আগ্রহের কেন্দ্রে। সংক্ষিপ্ত উপস্থিতিতেও দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন। ঈদে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমার ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী উপস্থিতি তাঁকে আলাদা করে চিনিয়ে দিয়েছে দর্শকদের কাছে। শাকিব খানের সঙ্গে পর্দায় উপস্থিত হওয়ার পর নতুন করে আলোচনায় আসেন সুনিধি। অনেকেই বলছেন, সুনিধির নতুন করে সিনেমার ভক্তদের কাছে জন্ম হলো ‘ও যে মানে না মানা’, ‘বন্ধু রহো সাথে’, ‘বুক বেঁধে তুই দাঁড়া দেখি’র মতো গান নিজের মতো গেয়ে পরিচিতি পেয়েছেন সংগীতশিল্পী সুনিধি নায়েক। এই গায়িকার ‘রকস্টার’ প্রথম ছবি। গানের পাশাপাশি ফ্যাশন ও ব্যক্তিত্বের কারণেও সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় সুনিধি

পর্দার বাইরেও নিয়মিত সিনেমাটি নিয়ে নানা ফটোশুট ও জনসমক্ষে উপস্থিতির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় রয়েছেন। বাড়ছে তাঁর ফেসবুক ফলোয়ার অভিনয়ে তাঁর সম্ভাবনা নিয়ে ইতিমধ্যে ঢালিউড ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। তিনি জানিয়েছেন, সুযোগ হলে সিনেমায় অভিনয়ে আপত্তি নেই। বেশির ভাগ ভক্তের মন্তব্য, গ্ল্যামার ও সাবলীল অভিব্যক্তির সমন্বয়ে সিনেমায় নিজস্ব একটি পরিচয় তৈরি করতে পেরেছেন সুনিধি। গায়িকা হিসেবে পরিচিত হলেও চলচ্চিত্রে সুনিধিকে অনেক দর্শক ভবিষ্যৎতে দেখতে চাইছেন। মন্তব্যে জানাচ্ছেন সেসব কথা। শাকিব খানও জানিয়েছেন, তাঁর আরও সিনেমা করা উচিত। সিনেমাটি ঘিরে বিনোদন অঙ্গনের বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে নিয়মিত দর্শকদের সামনে আসছেন সুনিধি। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দর্শক তাঁকে এতটা পছন্দ করবেন, কখনোই ভাবেননি। সুনিধি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করাটা আ ব্লেসিং ইন ইটসেলফ’। কলকাতার মেয়ে হলেও সুনিধি বিয়ের পর থেকে ঢাকাতেই থাকেন। তিনি গায়ক শায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী। বর্তমানে তিনি গান নিয়ে ব্যস্ত।



ফেসবুকে আমরা