July 29, 2026, 10:58 am
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের গণপূর্তের ১০০ কোটি টাকার আসবাবপত্র ক্রয়ে ভয়াবহ অনিয়ম পুরো টাকাই নির্বাহী প্রকৌশলী মো.সাজেদুল ইসলাম পকেটে । শ্রীপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার নিয়ে মেম্বার পদপ্রার্থী মোঃ তৌহিদুল ইসলাম নদী খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ: সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছাইদুর রহমানকে ঘিরে দুদকের অনুসন্ধান ঝুলে বছরের পর বছর অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন সাবেক ছাত্রলীগ নেতা, রাজউকের কর্মকর্তা পলাশ! দুদকের অনুসন্ধান জোরদার বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ছাত্রদের পাশে দাঁড়ালেন সালমান খান, অভিনেতার পোস্ট ভাইরাল

আমাদের কলম অনলাইন ডেস্ক

প্রশ্নফাঁসের বিরুদ্ধে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন বলিউড সুপারস্টার সালমান খান। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সাহসী ও শান্তিপূর্ণ অবস্থানের প্রশংসা করে বলেছেন, এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ‘হাইজ্যাক’ করা উচিত নয়।

এনডিটি প্রতিবেদন থেকে জানা যায় বুধবার (২২ জুলাই) রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্কুলজীবনের একটি পুরোনো সাদাকালো ছবি শেয়ার করেন ৬০ বছর বয়সী এই অভিনেতা। ছবির সঙ্গে দীর্ঘ এক বার্তায় তিনি লেখেন, প্রশ্নফাঁস একটি অত্যন্ত গুরুতর সমস্যা। এটি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার বিষয়। তাই এই আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। এর কৃতিত্ব কেবল দেশের শিক্ষার্থীদেরই প্রাপ্য।

সালমান আরও বলেন, তিনি বিশ্বাস করেন সরকারও শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। অভিনেতা বলেন, এটি এমন একটি পরিস্থিতি, যেখানে সবারই জয় হতে পারে। আমি ইতিবাচক সিদ্ধান্তের আশা করছি এবং যারা শিক্ষিত হতে চায়, তাদের সবার জন্য শুভকামনা রইল। পোস্টের শেষাংশে সালমান খান একটি বড় স্বপ্নের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ভারতে শিক্ষা এমন একটি ইতিবাচক ‘ট্রেন্ড’ হয়ে উঠুক, যাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করতে ভারতে আসে।

এর আগে প্রশ্নফাঁসবিরোধী এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন অভিনেতা ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরউদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা এবং রিতেশ দেশমুখসহ বলিউডের আরও কয়েকজন পরিচিত মুখ। তাঁরা সবাই শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।



ফেসবুকে আমরা