July 30, 2026, 12:56 pm
শিরোনাম :
ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ ‘মূল হোতাদের আড়াল করতেই রাজনৈতিকভাবে জড়ানোর চেষ্টা’ সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট কর না বাড়িয়ে রাজস্ব বাড়ানোর লক্ষ্য, উন্নয়ন খাতে ১,৯০৪ কোটি টাকা পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত নন্দীপাড়া ব্রিজ থেকে বাসাবো বিশ্বরোড: ভাঙা সড়কে প্রতিদিন ঝুঁকি, কবে মিলবে স্বস্তি? পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

যারা অ্যাওয়ার্ড পাচ্ছে, তাদের অনেককে তো দর্শক চেনেই না: মনিরা মিঠু

অনলাইন ডেস্ক

জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। পর্দায় নিজের অভিনয় দিয়ে দর্শক মাতিয়ে রাখেন সর্বদা। আর তাই তো দিনশেষে দর্শকের ভালোবাসাকেই অগ্রগণ্য ভাবেন এই তারকা অভিনয়শিল্পী। পাশাপাশি বর্তমান সময়ের অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়েও নিজের অভিমত তুলে ধরেছেন তিনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে অভিনয় ক্যারিয়ার, পুরস্কার ও দর্শকের ভালোবাসা নিয়ে একান্ত কিছু কথা বলেছেন মনিরা মিঠু। তার কথায়, আমি অ্যাওয়ার্ড পেলাম, কিন্তু দর্শক আমাকে ভালোই বাসলো না, এটা কেমন হয়?

বর্তমানে যারা পুরস্কার পাচ্ছেন তাদের নিয়ে তিনি বলেন, আসলেই দেখি যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তাদেরকে তো অনেক দর্শক চেনে না, আমার মতো ভালোবাসা পাওয়া তো দূরের কথা। সুতরাং দর্শকের ভালোবাসা এটাই অ্যাওয়ার্ড।

দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় কাজ উপহার দিয়েছেন মনিরা মিঠু। এখনো নিয়মিত নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় মত্ত অভিনেত্রী। তার কাছে দর্শক ভালোবাসার চেয়ে বড় প্রাপ্তি অন্য কিছু নেই।



ফেসবুকে আমরা