August 4, 2026, 9:39 pm
শিরোনাম :
টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে গুলির হুমকি, বরখাস্ত ৭ পুলিশ প্রশ্ন করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ : ববি হাজ্জাজ রাজউকের মোবাইল কোর্টে ২১ ভবনে অভিযান, ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট পটুয়াখালী‌তে এবার এইচএস‌সির খাতা দেখ‌ছে শিক্ষার্থীরা ১৬০৯ কোটি টাকার এক্সেল লোড প্রকল্প ‘লাইফ সাপোর্টে’ সাত বছরেও কেনা হয়নি মূল যন্ত্র, অর্ধেকের কম বাস্তবায়নে ঝুঁকিতে মহাসড়ক সুরক্ষা ‘৩% দুলাল’ বিতর্কে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামান: দুর্নীতি, কমিশন বাণিজ্য ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে প্রশ্নের মুখে

সিরাজদিখানে ব্যক্তি উদ্যোগে নির্মিত কাঠের ব্রীজের শুভ উদ্বোধন

সিরাজদিখান প্রতিনিধিঃ

 

সিরাজদিখান প্রতিনিধিঃ

 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পূর্ব রশুনিয়া গ্রামের বাসিন্দা পান কবিরাজ শাহ জালালের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে নির্মিত একটি কাঠের ব্রীজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ কড়ইতলা হয়ে আবিড়পাড়া সংযোগ সড়কের মাঝামাঝি স্থানে নির্মিত এ কাঠের ব্রীজটির উদ্বোধন করেন পান কবিরাজ শাহ জালাল। উদ্বোধনের আগে ব্রীজটির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আবিড়পাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা পান কবিরাজ শাহ জালালের কাছে গ্রামের আরও একটি ব্রীজ এবং একটি টিউবওয়েল স্থাপনের দাবি জানান। পরে গ্রামবাসী তাকে নির্ধারিত স্থান পরিদর্শনে নিয়ে যান। এ সময় তিনি এলাকাবাসীর দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক আশ্বাস প্রদান করেন।

 

স্থানীয়দের মতে, ব্রীজটি না থাকায় দীর্ঘদিন ধরে আবিড়পাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় চার শতাধিক পরিবারকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠত। দীর্ঘ প্রতীক্ষার পর ব্রীজটি নির্মিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

 

শাহ জালালের এমন উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

 

স্থানীয় বাসিন্দারা বলেন, “এই ব্রীজটি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। ব্রীজ না থাকায় বিশেষ করে বর্ষাকালে স্কুলগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে অনেক কষ্ট হতো। ব্যক্তিগত উদ্যোগে শাহ জালাল এই ব্রীজ নির্মাণ করে আমাদের দুর্ভোগ অনেকটাই লাঘব করেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ।”

 

পান কবিরাজ শাহ জালাল বলেন, “মানুষের উপকারে আসবে এমন কাজ করতে পারলে আত্মতৃপ্তি পাওয়া যায়। এই এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির কথা বিবেচনা করেই আমি নিজ উদ্যোগে ব্রীজটি নির্মাণ করেছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এছাড়া গ্রামবাসীর আরও একটি ব্রীজ ও একটি টিউবওয়েলের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।”



ফেসবুকে আমরা