July 30, 2026, 3:57 pm
শিরোনাম :
ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ ‘মূল হোতাদের আড়াল করতেই রাজনৈতিকভাবে জড়ানোর চেষ্টা’ সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট কর না বাড়িয়ে রাজস্ব বাড়ানোর লক্ষ্য, উন্নয়ন খাতে ১,৯০৪ কোটি টাকা পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত নন্দীপাড়া ব্রিজ থেকে বাসাবো বিশ্বরোড: ভাঙা সড়কে প্রতিদিন ঝুঁকি, কবে মিলবে স্বস্তি? পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মোবাইলে প্রাণনাশের হুমকির অভিযোগ, মুগদা থানায় জিডি

সটাফ রিপোর্টার

 

স্টাফ রিপোর্টার:

রাজধানীর মুগদা এলাকায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক গণমাধ্যমকর্মীকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক প্রিয়া আক্তার মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

থানা সূত্রে জানা যায়, জিডি নং-৭৯৫, তারিখ ১২ জুন ২০২৬ এবং জিডি ট্র্যাকিং নম্বর TX62E7। জিডিতে প্রিয়া আক্তার উল্লেখ করেন, তিনি একটি জাতীয় দৈনিকের স্টাফ রিপোর্টার এবং বাংলাদেশ প্রেস ক্লাব, মুগদা শাখার প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

 

জিডিতে অভিযোগ করা হয়, সম্প্রতি মাদক ব্যবসা ও কথিত হানি ট্র্যাপ সংক্রান্ত অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের পর অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় ১২ জুন রাত আনুমানিক ১০টা ৩৪ মিনিটে একটি মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে অশালীন ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

জিডিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তার ওপর ক্ষোভ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি করা হয়। এ সময় তিনি সহকর্মীদের সামনেই হুমকির মুখে পড়েন বলে অভিযোগে বলা হয়েছে।

প্রিয়া আক্তার দাবি করেন, এ ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অভিযুক্তরা যে কোনো সময় তার ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা করছেন। এ কারণে ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে তিনি বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করেছেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি মুগদা থানার পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।



ফেসবুকে আমরা