June 20, 2026, 7:58 am
শিরোনাম :
পটুয়াখালীতে জুয়েলারি দোকানে দুর্ধষ্য চুরি: আনুমানিক ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট, আতঙ্কে ব্যবসায়ীরা বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদক সহ শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ মাদক, সন্ত্রাস, ধর্ষণ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মুগদায় বিক্ষোভ মিছিল বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিকসহ গ্রেফতার৩  ডিএসসিসিতে ‘একক আধিপত্য’ বিতর্কে মনোয়ার হোসেন: একসঙ্গে তিন পদে দায়িত্ব, ঘিরে অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগ ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ব্রাজিল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সমর্থকদের জন্য প্রীতিভোজের আয়োজন। নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই

সিরাজদিখানে পুলিশের ১২ ঘণ্টার ঝটিকা অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১৪

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের এক বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন মামলার মোট ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ১১ জুন ২০২৬ তারিখ থেকে ১২ জুন ২০২৬ তারিখ পর্যন্ত মাত্র ১২ ঘণ্টার এক ঝটিকা অভিযানে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম মহোদয়ের কঠোর দিক-নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আলাউদ্দিন-এর সরাসরি পরিচালনায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতদের বিবরণ:

১২ ঘণ্টার এই সাড়াশি অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে:

বিজ্ঞ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি: ০৫ জন (যার মধ্যে একজনের নামে ২টি ওয়ারেন্ট রয়েছে)।

সাধারণ ওয়ারেন্টভুক্ত আসামি: ০২ জন (যার মধ্যে একজনের নামে ২টি ওয়ারেন্ট রয়েছে)।

জুয়া আইনে গ্রেফতার: ০৫ জন।

মাদক মামলার আসামি: ০১ জন।

সন্দেহজনক গ্রেফতার: ০২ জন।

মোবাইল কোর্ট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি: ০১ জন।

থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি বিধি মোতাবেক বিজ্ঞ আদালত এবং মোবাইল কোর্টের মাধ্যমে ইতিমধ্যেই কারাগারে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সিরাজদিখান থানা পুলিশের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা