July 31, 2026, 5:04 pm
শিরোনাম :
মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অবৈধ টমটমের প্রাণঘাতী তাণ্ডব: পটুয়াখালীতে ফিটনেসহীন ইঞ্জিনচালিত যানের চাপায় প্রাণ গেল নারীর মুগদা হাসপাতালের প্রবেশপথ হকারদের দখলে: রোগী নিয়ে চলাচলে চরম ভোগান্তি, দ্রুত উচ্ছেদের দাবি পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু রাজধানী সরকারি কর্মচারী হাসপাতালে তিন লাখ টাকার সরকারি ওষুধসহ আটক ১ ডিএমপি এর মতিঝিল বিভাগ কর্তৃক ৪৬৪টি বিভিন্ন প্রকার ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার। ৩ জন বিক্রেতা গ্রেপ্তার। মুগদা বিশ্বরোডে সান্ত সিএনজি রিফিলিং স্টেশনে অটোরিকশায় অবৈধভাবে গ্যাস সরবরাহের অভিযোগ, ভোগান্তিতে চালক ও স্থানীয় বাসিন্দারা ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ ‘মূল হোতাদের আড়াল করতেই রাজনৈতিকভাবে জড়ানোর চেষ্টা’ সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী

পটুয়াখালীতে সিরীয় নাগরিকের রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মাজেদ আল খতিব (৭৩) নামে এক সিরীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাংলাদেশি দ্বৈত নাগরিকত্বের অধিকারী ছিলেন। শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে ওই বাসার একটি কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

সূত্র জানায়, শুক্রবার রাতে মাজেদ আল খতিবের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তার খাবার দিতে আসা ব্যক্তি। বিষয়টি বাড়ির মালিককে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। পরে পটুয়াখালী সদর থানা পুলিশের একটি দল এসে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে খাটের ওপর তাকে অচেতন অবস্থায় দেখতে পায়। সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর পুলিশ নিশ্চিত হয় যে তিনি আগেই মারা গেছেন।

বাড়ির মালিক কে এম শাহাদাত খান জানান, ‘মাজেদ আল খতিব দীর্ঘদিন ধরে আমার বাসায় ভাড়া থাকতেন। তিনি খুবই স্বাভাবিকভাবে চলাফেরা করতেন এবং এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। মাঝে মাঝে তার পরিবারের সদস্যরাও তার কাছে আসতেন। শুক্রবার তাকে খাবার দিতে গিয়ে দরজা বন্ধ পাওয়া গেলে আমি খবর পেয়ে পুলিশকে জানাই। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।’

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘মৃত ব্যক্তি সিরীয় ও বাংলাদেশি—উভয় দেশের নাগরিক ছিলেন। তার বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র রয়েছে এবং পরিবারও এ দেশেই বসবাস করে। মরদেহ বর্তমানে মর্গে রাখা হয়েছে এবং খবর পেয়ে তার ছেলে পটুয়াখালীতে এসেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’



ফেসবুকে আমরা